মির্জাপুরে বিলের খুটিতে বাঁধা বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

অপরাধ ফিচার মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার, ৫ এপ্রিল বিকেলে এ কঙ্কাল উদ্ধার করা হয়। গত আট মাস আগে টাকিয়া কদমা গ্রামের স্বপ্না বেগম নামে এক নারী নিখোঁজ হন। এই কঙ্কাল ওই নারীর বলে ধারণা করা হচ্ছে। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের পার্শ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। গত আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়। কিন্তু তার কোনো খোঁজ মিলেনি। তার বাবার বাড়ির লোকজনের ধারণা, কঙ্কালটি স্বপ্নার হতে পারে।

রোববার (৫ মে) বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ির সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্কাল দেখতে পান এলাকাবাসী। কেউ তাকে হত্যার পর ওই বিলের পানির নিচে খুঁটিতে বস্তাবন্দি করে রাখে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, কঙ্কালটি নিখোঁজ নারীর বলে তারা ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *