টাঙ্গাইলে চার রেস্টুরেন্টে অভিযান, অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় দেড় লাখ জরিমানা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অগ্নিনির্বাপক যন্ত্র ও ব্যবস্থা না থাকায় চার রেস্টুরেন্টের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার, ৩ মার্চ বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

সদর উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ না থাকায় এবং ফায়ার লাইসেন্স না থাকায় পুরাতন বাসস্ট্যান্ডের সুরুচি রেস্টুরেন্টকে এক লাখ টাকা, সুগন্ধা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে এবং সেফাত রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম না মে‌নে এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, যাদের ভবন ও রেস্টুরেন্টে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্প‌তিবার, ২৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *