ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর সকালে উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের মোঃ হানিফ আলীর ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিল।   জানা গেছে, নিখোঁজ মোস্তাক তাঁর নানার বাড়ি ঘুরতে গিয়েছিল। আজ সকালে তাঁর বাবার সঙ্গে […]

Continue Reading

কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে খেজুরের রস খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় তাওহীদ নামে এক ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। রবিবার,৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে কালিহাতীর পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত তাওহীদ কালিহাতী উপজেলার রামপুর গ্রামের হারুনের ছেলে। আহতরা হলেন- ফজল হকের ছেলে জিহাদ […]

Continue Reading

মধুপুরে সিজারিয়ান প্রসূতির মৃত্যু, ৩ লাখ টাকায় মীমাংসা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে খাদিজা খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি বেঁচে আছে। এ ঘটনায় মধ্যরাতে মীমাংসা বৈঠকে ৩ লাখ টাকায় রফা হওয়ারও তথ্য জানা গেছে। শুক্রবার, ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে মধুপুর হাসপাতাল রোডের প্রাইভেট ক্লিনিক এশিয়া হাসপাতালে এ ঘটনাটি […]

Continue Reading

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে গার্ড অব অর্নার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাদ জোহর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার […]

Continue Reading

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার, ৭ আগস্ট সকাল ৭টার দিকে উপজেলার বিলাসপুর‌ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।   নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার জিন্নাত আলীর ছেলে আল-আমীন (৩০), […]

Continue Reading

মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারে প্রাণ গেলো শিশুর, পলাতক চিকিৎসক-নার্স

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৫ জুলাই বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ পলাতক রয়েছেন। নিহত শিশু তাসরিফা আক্তার (৯) দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।   শিশুর বাবা পারভেজ মিয়া বলেন, শুক্রবার সকালে স্ত্রী […]

Continue Reading

মাইলস্টোনে নিহত হুমায়রা-তানভীরের টাঙ্গাইলের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা ও তানভীরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে। নিহতদের মধ্যে একজনের মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার […]

Continue Reading

সখীপুরে ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার গলিত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায় ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান (৭৪)-এর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার, ১৪ জুলাই বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।   জানা যায়, মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান ফ্ল্যাটটিতে একাই থাকতেন। তাঁর বাড়ি বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে। ফারুকুজ্জামান স্বাধীনতার পর […]

Continue Reading

টাঙ্গাইল ম্যাটসের হোস্টেলে মিললো ছাত্রীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেলে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।   বুধবার, ৯ জুলাই সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ম্যাটসের হোস্টেল থেকে এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি […]

Continue Reading

ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

ধনবাড়ি প্রতিনিধি: ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার, ৭ জুলাই দুপুরে বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।   ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি […]

Continue Reading