কালিহাতীতে ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন দুই ভাই!

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯ টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের নুরু শেখের ছেলে আফজাল হোসেন (৫২) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫০)। তারা সম্পর্কে খালাতো ভাই। স্থানীয়রা […]

Continue Reading

গোপালপুরে প্রেম করে বিয়ের পর স্ত্রীকে পিটিয়ে হত্যা!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে প্রেম করে বিয়ের এক বছর পর স্ত্রী নুরী বেগমকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী রাকিব মিয়ার (২২) বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মারধরের পর জ্ঞান হারালে স্ত্রীকে নিয়ে স্বামী নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সবার চোখকে ফাঁকি দিয়ে সেই হাসপাতালে মৃত স্ত্রী নুরীর মরদেহ […]

Continue Reading

নাগরপুরের নাবিক সাব্বিরকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলা হলো

নাগরপুর প্রতিনিধি: অবশেষে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মির ৬৬ দিন পর নাবিক সাব্বির হোসেন নাগরপুরে তার নিজ বাড়ি ফিরেছেন। এতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে আনন্দের বন্যা বইছে। সাব্বিরের স্বজনদের চোখে পানি থাকলেও মুখে আনন্দের হাসি। সাব্বিরকে দেখতে বন্ধু-বান্ধবসহ এলাকাবাসী ভিড় করছেন। এর আগে মঙ্গলবার, ১৪ মে বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) […]

Continue Reading

মির্জাপুরে পৃথক স্থানে ‘সাপের কামড়ে’ দুই গৃহবধূর মৃত্যু!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় একদিনের ব্যবধানে সাপের কামড়ে পৃথক স্থানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুই গৃহবধূ সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় সাপ আতঙ্ক ছড়িয়ে পরেছে। বৃহস্পতিবার, ১৬ মে বিকালে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে একই মঞ্চে সব প্রার্থী দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থী একই মঞ্চে উঠে সামনে বসা জনগণকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে যার যার ভোট প্রার্থনা করেছেন মঞ্চের সামনে বসা জনগণের কাছে। বুধবার, ১৫ মে বিকেলে দি হাঙ্গার প্রজেক্ট ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে […]

Continue Reading

ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার সম্পাদক রমজান যুগ্ম সম্পাদক হাফিজুর

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার, ১৫ মে ধনবাড়ীর জমিদারবাড়ীর দরবার হলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলীর সভাপতিত্বে সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। দৈনিক সমকাল প্রতিনিধি আনছার আলীকে সভাপতি ও দৈনিক শব্দ মিছিল প্রতিনিধি রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং মাই টিভি, দৈনিক […]

Continue Reading

গোপালপুরে জিপিএ ৫ পেয়ে জমজ দুই ভাই উত্তীর্ণ!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে সুতি ভি. এম. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল যমজ দুই ভাই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তারা পিএসসিতেও জিপিএ ৫ ও সরকারী বৃত্তি পেয়েছিল। তারা দুই ভাই গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের মতিয়ার রহমান ও তাহমিনা আকতারের সন্তান। মা শিক্ষকতা […]

Continue Reading

টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার, ১৪ মে সকাল ১০টার দিকে টাঙ্গাইল কালেকক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের […]

Continue Reading

টাঙ্গাইলে এক স্কুল থেকে যমজ দুই বোন পেল জিপিএ-৫ !

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেওয়া অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না নামের জমজ দুই বোন জিপিএ ৫ পেয়েছে। অর্পিতা ও অর্না দুইজনে একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ১১২৩ নম্বর করে পেয়েছে। টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া যমজ দুই বোন বিজ্ঞান বিভাগের ছাত্রী। তারা একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় […]

Continue Reading

সখীপুরে প্রবাস ফেরতদের কর্মসংস্থান বিষয়ক সেমিনার ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে, সোমবার সকাল সাড়ে ১১ টায় সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। প্রত্যাগত অভিবাসী […]

Continue Reading