ধনবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই এনজিওকর্মীর!

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।     নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার নেক্কার আলীর ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন (৪০) ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)। তারা বেসরকারি সংস্থা প্রশিকা এনজিওতে চাকরি করতেন। […]

Continue Reading

টাঙ্গাইল শহরে যানজটে যাত্রীদের ভোগান্তি চরমে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য বাড়ায় প্রতিদিন তীব্র যানজটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শহরে অতিরিক্ত ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করাসহ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ চলায় এ যানজট তীব্র আকার ধারণ করেছে।     টাঙ্গাইল শহরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এখন এসব যান চলাচল নিয়ন্ত্রণ […]

Continue Reading

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সখীপুর প্রতিনিধি: বাসাইল উপজেলার বাসুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।     বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৮টার সময় বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।     এলাকাবাসী সূত্রে জানা যায়, মুনিয়া মুক্তি জেলার করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন […]

Continue Reading

টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন পরিচালক সোহান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা, খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়।     বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে সেই ইচ্ছে পূরণে টাঙ্গাইল […]

Continue Reading

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ট্রাক-মিনি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।     সম্প্রতি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোবাহান মিয়া বহিরাগতদের নিয়ে বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যদের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে বুধবার, ১৩ সেপ্টেম্বর দুপুরে শহরের নগরজালফৈ নিজস্ব কার্যালয়ে এ জরুরী মত বিনিময় সভার আয়োজন করা হয়।   […]

Continue Reading

সখীপুরে বনের ভেতরে গাছে ঝুলন্ত বৃদ্ধার মরদেহ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বনের ভেতর আমগাছে ঝুলন্ত অবস্থায় নাসিমা খাতুন (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।     বুধবার, ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।     পুলিশ জানায়, বুধবার সকালে বাড়ির পাশে বনের ভেতর একটি আম গাছে নাসিমা খাতুনের […]

Continue Reading

টাঙ্গাইলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।     বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।   এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ হোসেন, […]

Continue Reading

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকল্প এবার ক্যানসার শনাক্ত করবে

সময়তরঙ্গ ডেক্স: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব জায়গায় বিকল্প হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। এআই খবর পড়া থেকে শুরু করে রচনা লেখা, চাকরি বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে।     এআই কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে […]

Continue Reading

ঘাটাইলে ছিনতাইকারীর হামলায় ১জন আহত: ১ ছিনতাইকারী আটক

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা নবরত্মবাড়ী মাঝামাঝিতে ছিনতাইকারীর দায়ের কোপে একজন মারাত্মক আহত হয়েছে। একজন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করলেও অন্য ছিনতাইকারী পালিয়ে যায়।     মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর রাত ১০টায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোঃ আব্বাস আলী (৩৫) একই গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে। মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া […]

Continue Reading

বাসাইলে বন্যার পানি বিদ্যালয়ে উঠায় বন্ধ রয়েছে পাঠদান

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ চারপাশ বন্যার পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে বিদ্যালয়ের মেঝে, মাঠসহ চারপাশ পানি ও কচুরিপানায় ভরে যায়। বর্তমানে মেঝে থেকে পানি নেমে গেলেও চারপাশের কচুরিপানার কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আর এজন্য বন্ধ রয়েছে পাঠদান।     […]

Continue Reading