ঘারিন্দায় সড়কে খুঁটি ও কাঁটা দিয়ে বাঁধা: শতাধিক পরিবারের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দায় নদী থেকে অবৈধ মাটি কেটে বিক্রি করতে বাঁধা দেওয়ায় সড়কে খুঁটি ও কাঁটা দিয়ে বন্ধ করে রেখেছে প্রভাবশালী একটি পরিবার। এতে গত এক বছর যাবত ঘারিন্দা ইউনিয়নের রানাগাছা গ্রামের শতাধিক পরিবারের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ […]

Continue Reading

কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ: ৩ লাখ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করেছেন উপজেলা প্রশাসন। শনিবার, ১১ মে ভোরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীতে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা […]

Continue Reading

ঘাটাইলের দিঘলকান্দিতে এক গাছেই একত্রে ৩৫টি লাউ!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন এবং লাভলী আকতার দম্পতির বাড়িতে লাউয়ের গাছে হঠাৎ করেই একটি গিঁট (গাছের শাখার সংযোগস্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে এক এক করে ৩৫টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়। এ খবর পেয়ে অনেক লোক আসে এই লাউ […]

Continue Reading

টাঙ্গাইলে প্রচণ্ড গরমে জেলা আওয়ামী যুবলীগের ছাতা-পানি-বিস্কুট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ছাতা, সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। বুধবার (১ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রখর রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি সুপেয় পানি ও বিস্কুট পেয়ে পথচারীসহ নিম্ন আয়ের মানুষরা খুশি। […]

Continue Reading

ভূঞাপুরে হিট স্ট্রোকে অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় প্রচণ্ড গরম ও দাবদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ক্লাশরুমেই অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হয়ে পড়ে। উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা […]

Continue Reading

টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রাণঘাতী তাপদাহ থেকে মুক্তি পেতে টাঙ্গাইলে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহরের ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের লোকজনসহ বিভিন্ন এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কোর্ট চত্বরের হেলিপ্যাডের সামনে এ নামাজ আদায় করেন […]

Continue Reading

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বেহাল দশা: রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের বেহাল দশা দেখে এর রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবী। তারা নিজেরা অর্থ সংগ্রহ করে পাইপ কিনে ঈদগাহ্ মাঠে পানি দিচ্ছেন। এই মাঠের মধ্য দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করে মাঠটিকে নষ্ট করতে না পারে সেজন্য মাঠের দক্ষিণ দিকের ভেঙে যাওয়া গেটটি বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। এই […]

Continue Reading

টাঙ্গাইল পৌর উদ্যানের গাছ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে একাধিক শতবর্ষী গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল পৌরসভা। এর প্রতিবাদে টাঙ্গাইলের গণমাধ্যম কর্মীসহ সচেতন সমাজের প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রয়েছে। পৌরসভার গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২২ এপ্রিল) মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সবুজ পৃথিবী নামে দুটি সংগঠন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টাঙ্গাইল শহিদ […]

Continue Reading

টাঙ্গাইলের সর্বত্র তীব্র দাবদাহে জীবনযাত্রা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। শনিবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ ও অসহ্য গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সকল প্রাণিকূল অসহায় অবস্থায় রয়েছে।         জেলা সদর হাসপাতালসহ সকল চিকিৎসাকেন্দ্রগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপদাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। […]

Continue Reading

টাঙ্গাইলে আজকের তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সপ্তাহব্যাপী দাবদাহে জনজীবন চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে টাঙ্গাইল আবহাওয়া অফিস। অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসাইন এটিই জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন।         তিনি জানান, আজ দুপুর ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা আরও […]

Continue Reading