ভূঞাপুরে বিদ্যালয়ের মাঠে বিটুমিন পোড়ানোয় পাঠদান ব্যাহত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণ কাজের বিটুমিন ও পাথর পোড়ানোর ফলে তৈরি হচ্ছে বিষাক্ত কালো ধোয়া। এতে ছোট ছোট শিক্ষার্থীদের শ্বাস নিতে যেমন কষ্ট হচ্ছে তেমনি মারাত্নক স্বাস্থ্যঝুকিতেও রয়েছে কোমলমতি শিশুরা। এছাড়া, এসব নির্মাণ সামগ্রী রাখায় ক্লাস কার্যক্রম ও খেলাধুলা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।   সরেজমিনে গিয়ে […]

Continue Reading

ঘাটাইলে সীসা তৈরি কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি অবৈধ সীসা তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে। সোমবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার পূর্বাঞ্চলে কামালপুর এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদফতর ও ঘাটাইল উপজেলা প্রশাসনের টাস্ক ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।   এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও […]

Continue Reading

ঘাটাইলে পোষ মেনেছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সজারু!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার ভালোবাসায় পোষ মেনেছে কুড়িয়ে পাওয়া বন্য শজারু। এলাকার লোকজনের সঙ্গেও দারুণ সখ্যতা হয়েছে তার। দিনরাত এলাকায় ও বাড়িতে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি। প্রায় ১১ মাস আগে ঘাটাইল-সাগরদদিঘী আঞ্চলিক সড়কে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসার পর থেকে সজারুর ছানাটিকে পরম যত্নে […]

Continue Reading

টাঙ্গাইলে লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বাতাসে দুলছে হলুদ ফুল। লাভজনক হওয়ায় কৃষকরাও সরিষা চাষে ঝুঁকছেন। এ যেন বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। সবুজের মাথার ওপর হলুদের দোলা এ যেন আবহমান বাংলার চিরচেনা এক মনোমুগ্ধকর রূপ। সদর উপজেলার বিভিন্ন এলাকার রবিশস্যের মাঠ ঘুরে দেখা গেছে এমনই দৃশ্য। বড় বাসালিয়া আর সেনবাড়ির বিস্তৃত ফসলী মাঠ আগাম […]

Continue Reading

টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে অবাধে তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের ভুট্টা ও বাদাম চাষের জমিতে অধিক লাভের আশায় কৃষকরা নীরব ঘাতক হিসেবে পরিচিত তামাক চাষ করছে। তামাক ও তামাকজাত পণ্য চাষের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার আইনগত বিধান থাকলেও তার তোয়াক্কা না করে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছর নতুন নতুন ফসলি জমি তামাক চাষে যুক্ত হচ্ছে। এসব জমিতে দীর্ঘ মেয়াদে […]

Continue Reading

টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান, গ্রিন স্কুল ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালন করা হয়।   সোমবার, ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনের শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে […]

Continue Reading

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি – সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি। ভোট একটি নাগরিক অধিকার। শনিবার, ১৮ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল শহরের আশিকপুর এবং পুরোনো বাসস্ট্যান্ডে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   […]

Continue Reading

ঘাটাইলে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব চলছে!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় রাতের আঁধারে নির্বিচারে লাল মাটি ও ফসলি জমি কেটে ফেলা হচ্ছে। এতে পাহাড় ও ফসলি জমির পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এই কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন প্রায়ই অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কারাদণ্ড দিলেও থামাছে না অবৈধভাবে মাটি কাটা।   স্থানীয়দের অভিযোগ, ঘাটাইল উপজেলার এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে রয়েছে […]

Continue Reading

ভূঞাপুরে গোপন নিলামে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখে বিক্রি

ভূঞাপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের বালু মহাল থেকে কেনা ব্যবসার উদ্দেশ্যে ভূঞাপুরে এক ব্যক্তির মজুত করা তিনটি স্তূপে রাখা প্রায় ১০ কোটি টাকার আস্তর (প্লাস্টার) বালুকে অবৈধ হিসাবে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সে বালু গোপন নিলামের মাধ্যমে প্রায় ৪৯ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।   […]

Continue Reading

ঘাটাইলের মানবতার ফেরিওয়ালা ডাঃ এম এ সাত্তার

আব্দুল লতিফ, ঘাটাইল: ঘাটাইলে নীরবে- নিভৃতে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করেন ডাঃ এম. এ. সাত্তার। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাঁর মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন মানুষ হচ্ছেন ডাঃ মোঃ আব্দুস সাত্তার।   কখনও মাদ্রাসার এতিমদের পাশে আবার কখনও বা কোন হত দরিদ্র মানুষের ঘরে দূয়ারে। প্রতিদিন কোন না কোন মানব সেবা তাঁর […]

Continue Reading