সখীপুরে বৃদ্ধার বসতভিটা বিক্রি করলো ছেলে: শতবর্ষী মায়ের আহাজারি

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বাছিরন বেগম নামের এক শতবর্ষী বৃদ্ধার ঘরসহ বসতভিটার ৬ শতাংশ জমি গোপনে বিক্রি করে দিয়েছে তারই সন্তান বাছেদ মিয়া। প্রায় ৫০বছর যাবত বাস করা সেই বসতভিটা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধা মা। উপজেলার কালমেঘা সুবহান মার্কেট এলাকার মৃত খবির উদ্দিনের স্ত্রী বাছিরনের সাথে এ ঘটনা ঘটে। ওই এলাকারই গফুর নামের এক […]

Continue Reading

সখীপুরে অমতে বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যার অভিযোগ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় শারমিন (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ২৯ জুন বিকেলে উপজেলার মৌশা গ্রামের নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শারমিনকে পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।     শারমিন ছোট মৌশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং […]

Continue Reading

ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় মোঃ পরান (৪) নামে এক শিশু অটোভ্যানের নিচে পড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার, ২৭ জুন বিকেল ৫টায় উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরান উপজেলার পোড়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মাহেন্দ্রা চালক মোঃ সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় অটোভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।     পুলিশ ও স্থানীয়রা জানান, […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিমি যানজট

ভূঞাপুর প্রতিনিধি: একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।     রবিবার, ২৩ জুন বিকেল থেকে কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজট শুরু হয়। এতে চলাচলরত মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধাঘণ্টার সড়ক পার হতে লাগছে তিন থেকে […]

Continue Reading

মির্জাপুরে ঝিনাই নদীর ভাঙন: ধর্মীয় স্থাপনাসহ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে উজান থেকে নেমে আসা ঢল ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাই নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়েছে ধর্মীয় স্থাপনাসহ পাঁচ গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি। ইতোমধ্যে অনেকে তাদের ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছেন।     স্থানীয়রা জানায়, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত দুই দিনে উপজেলার ফতেপুর এলাকায় ঝিনাই নদীতে […]

Continue Reading

কালিহাতীতে বিয়ের দাবিতে অবস্থানের পর প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন অবস্থানের পর শান্তা আক্তার (২৩) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত শান্তা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তার একটি পুত্রসন্তানও রয়েছে।     শনিবার, ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাগাবড়ি ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগের নিজ […]

Continue Reading

টাঙ্গাইল শহরে পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার: সাপ আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ায় বিষধর রাসেল ভাইপারের দেখা মিলেছে। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। ২২ জুন, শনিবার সকালে টাঙ্গাইল জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদের বাসার গেটে পাওয়া যায় এই রাসেল ভাইপার। অ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ বলেন, টাঙ্গাইল শহরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি বাসার নিচে চেম্বারে […]

Continue Reading

বাসাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাসাইল প্রতিনিধি: বাসাইলে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বুলবুল আহমেদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার সুন্যা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।     নিহত বুলবুল আহমেদ ওই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বুলবুল আহমেদ সকালে সুন্যা উত্তরকোড় চকে […]

Continue Reading

মধুপুরে প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার মালাউবাড়ীতে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার, ২১ জুন সকাল ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জয়নাবাজার এলাকায়। তিনি ওই এলাকার একটি […]

Continue Reading

ভূঞাপুরে যমুনা নদীতে বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বাড়ছে। একইসঙ্গে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। বিগত ভাঙনের পর যেটুকু সম্বল বেঁচে ছিল, সেটিও ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদীপাড়ের শতশত ভাঙন কবলিত মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হলেও প্রশাসনের ভাঙন রোধে কোন উদ্দ্যোগ নেই।       বৃহস্পতিবার, […]

Continue Reading