কালিহাতীতে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে মুরগির খামারের এক কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার, ১৮ মে দুপুরে উপজেলার বল্লা-রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) নামের ওই কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ।   নিহত আখতার হোসেন দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে খামারে চুরি করতে আসা […]

Continue Reading

কালিহাতীতে ঘরের সিঁধ কেটে নারীকে শ্বাসরোধে হত্যা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ঘরের সিঁধ কেটে খোদেজা বেগম (৫৮) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার, ১৮ মে দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বাগানবাড়ি উত্তরপাড়া থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। এঘটনায় পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, খোদেজা […]

Continue Reading

ঘাটাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক মিজানুর রহমান নিহত

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস. ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মিজানুর রহমান (৩৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।   নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান সর্বশেষ এনটিআরসিএ (বেসরকারি […]

Continue Reading

টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরি বিষয়ে থানায় ১২৯ জিডি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ১২৯ জন থানায় জিডি করেছেন।   জানা যায়, মঙ্গলবার, ১৩ মে রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রায় ৬ শতাধিক মোবাইল চুরির পাশাপাশি কনসার্টে কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও […]

Continue Reading

টাঙ্গাইলে ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে জেমসের কনসার্ট: মোবাইল চুরির হিড়িক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এ সময় মোবাইল চুরি থেকে রেহাই পাননি স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজন নারীর শ্লীলতাহানি ঘটার অভিযোগ উঠেছে। এদিকে অনেক গণমাধ্যম কর্মী আয়োজক কমিটির […]

Continue Reading

টাঙ্গাইলে ভয়াবহ টর্ণেডোর ছোঁবলের ২৯তম বার্ষিকী পালিত

বাসাইল প্রতিনিধি: আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে ভয়াবহ টর্ণেডোর ছোঁবলের ২৯তম বার্ষিকী পালিত হচ্ছে। জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে ২-৩ মিনিট স্থায়ী টর্ণেডোর ছোঁবলে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল এবং সখীপুর উপজেলার ৫২৩ জন নারী-পুরুষ নিহত এবং ৩০ হাজার আহত হন। ৮৫ হাজার ঘরবাড়ি, ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান, […]

Continue Reading

সখীপুর ও ঘাটাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সখীপুর ও ঘাটাইলে সাপের কামড়ে এক স্কুলছাত্রী ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকালে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এবং শুক্রবার দিনগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় এসব ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন– ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তরপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী আঁখি আক্তার (১৪) এবং […]

Continue Reading

সখীপুরে ককটেল হামলায় দুই সহোদর আহত: গ্রেপ্তার ১

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কথা-কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে আহত দুজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।   আহত দুই ভাই হলেন উপজেলার তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ (৫৫) ও মঞ্জুর মোর্শেদ (৪৩)। […]

Continue Reading

কালিহাতীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা: পুকুরে মিললো মরদেহ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা। সোমবার, ৫ মে সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, ভোর ৪ টার দিকে মুন্না নামের এক যুবক তাদের খবর দেন রায়হানকে একদল দুর্বৃত্ত […]

Continue Reading

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঠিকাদার‌কে হাতুড়ি পেটার অভিযোগ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে এক বিএন‌পি নেতার বিরু‌দ্ধে চাঁদার টাকা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়ি দি‌য়ে পেটা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে। রবিবার, ৪ মে সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। আহত ঠিকাদারের নাম ফারুক হোসেন। তিনি ভূঞাপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রা‌মের আব্দুল হা‌মিদের ছে‌লে।   অ‌ভিযুক্ত বিএন‌পি নেতা লাল মামুদ খান ওরফে লাল খা […]

Continue Reading