টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে ‘আচরণবিধি লঙ্ঘন’ করায় শোকজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।   এছাড়া, সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম খানের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার, ৬ জানুয়ারি টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। জানা যায়, […]

Continue Reading

টাঙ্গাইল-৮: কৃষক শ্রমিক জনতা লীগের নেতা দল ছেড়ে বিএনপি প্রার্থীকে সমর্থন

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। গতকাল সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে অব্যাহতির আবেদন করেন। রাত সাড়ে নয়টার দিকে ওই আবেদনপত্র নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন।   এর আগে কৃষক শ্রমিক জনতা […]

Continue Reading

সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার: নারী আটক

সখীপুর প্রতিনিধি: সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে ছিনতাই হওয়া আট মাস বয়সী এক শিশুকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।   শুক্রবার রাত দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে চুরি করার অভিযোগে স্বপ্না আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়। […]

Continue Reading

টাঙ্গাইল-৮ আসন: স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান রাসেলের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে টাঙ্গাইল আদালতে মামলা হয়েছে।   বৃহস্পতিবার, ১ জানুয়ারি মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইবুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খানের […]

Continue Reading

সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

সখীপুর প্রতিনিধি: সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার, ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির হোসের (১৬), কালিদাস বল্লাচালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন (১৬) এবং কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের […]

Continue Reading

সখিপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সখিপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার, ১২ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।   এর আগে বৃহস্পতিবার মাঝরাতে ঘাটাইলের সাপমারা লখিন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব কমান্ডার মেজর […]

Continue Reading

সখীপুরে মায়ের বকুনিতে অভিমান করে শিশু জিহাদের মৃত্যু

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মায়ের সঙ্গে অভিমান করে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের (বেতুয়া শাখার) পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মালদ্বীপ প্রবাসী আনিসুর রহমানের ছেলে।   জিহাদের পরিবারের দাবি, তুচ্ছ […]

Continue Reading

সখীপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার, ৩০ নভেম্বর দুপুরে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় আব্দুস সামাদের ছেলে।   আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া […]

Continue Reading

টাঙ্গাইল-৮ আসন: বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগে ১১ নেতার পদত্যাগ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ এনে দলটির ১১ নেতা পদত্যাগ করেছেন। সোমবার, ২৪ নভেম্বর দুপুরের দিকে ছয়জন এবং রাতে পাঁচজন তাদের পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।   এছাড়া একই অভিযোগ এনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড […]

Continue Reading

সখীপুরে আহমেদ আজম খানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে ও শাস্তির দাবিতে সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   রবিবার, ২৩ নভেম্বর সকালে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৌর শহরের তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা […]

Continue Reading