বাসাইলে লাঙ্গুলিয়া নদীর সেতু ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

বাসাইল প্রতিনিধি: বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর স্বাধীনতার ৫৪ বছরেও একটি সেতু নির্মাণ করা হয়নি। এখানে নদীর ওপর নির্মিত একটি কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু উপজেলার খাটরা গ্রামে কাঠের এ সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।   সরেজমিনে দেখা যায়, সাঁকো […]

Continue Reading

বাসাইলে উদ্বোধনের আগেই ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কে ফাটল

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে।   সরেজমিনে দেখা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটলের ঘটনা ঘটেছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফাটলের মাত্রাও বাড়ছে। আরও কয়েকদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে সেতুর সংযোগ […]

Continue Reading

বাসাইলে কালীমন্দিরের জায়গায় মার্কেট: হিন্দু সম্প্রদায়ের দুইপক্ষে উত্তেজনা

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার ফুলকি দক্ষিণ পাড়া সোনার বাংলা বাজারে অবস্থিত একটি কালীমন্দিরের জায়গায় নির্মিত মার্কেটকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।   বর্তমান কমিটির কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দেওয়া নিরত চন্দ্র সূত্রধর দাবি করেন, তিনি ২০১৭ সাল থেকে এই দায়িত্ব […]

Continue Reading

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বাস্তবায়ন […]

Continue Reading

টাঙ্গাইলের বংশাই নদীতে বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় বংশাই নদীর উপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।   শনিবার, ১১ এপ্রিল বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি […]

Continue Reading

বাসাইল বিলপাড়ার নেওয়াজ আলীর চমচমের সুনাম দেশজোড়া

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের নেওয়াজ আলীর সাদা চমচমের সুনাম সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন নেওয়াজ আলীর চমচমের জন্যই বাসাইলের বিলপাড়া গ্রামকে সবাই একনামে চেনে।   জানা যায়, ৩২ বছর আগে বিলপাড়া বাজারে ছোট্ট একটি মিষ্টির দোকান চালু করেন সুজন মিয়া। দেড় বছরেও দোকানে ব্যবসা জমাতে পারেননি তিনি। একপর্যায়ে চাকরি নিয়ে চলে […]

Continue Reading

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার, ৯ এপ্রিল দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়ে। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।   অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী আব্দুল মজিদ কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর […]

Continue Reading

বাসাইলে বাবার স্বপ্নপূরণ হল হেলিকপ্টারে ছেলের বউ আনতে পেরে

বাসাইল প্রতিনিধি: বাসাইলে অনার্স পড়ুয়া ছাত্র শরিফ আল মাসুমের বউ হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আনতে পেরে বাবার ২০ বছরের সাধনা আজ পূরণ হল। সেই সঙ্গে ছেলের বিয়ের দিনটিও স্মরণীয় করে রাখতে এমন ব্যতিক্রমী আয়োজন করেন বাবা।   মঙ্গলবার (২৪ মার্চ) বিয়ের দিন বিকেলে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জসিহাটি স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করেন। বাসাইল উপজেলার ফুলকি […]

Continue Reading

বাসাইলের নিজ বাড়িতে ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে ফিরলেন

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার বাসিন্দা লাল মাহমুদ নিজের স্বপ্ন পূরণে স্ত্রী-সন্তানকে নিয়ে এক ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে ফিরলেন।   শুক্রবার, ১৩ মার্চ বিকেলে হেলিকপ্টারযোগে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় নামেন তিনি। এর আগে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন লাল মাহমুদ। ইতালি প্রবাসী লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে। […]

Continue Reading

টাঙ্গাইল-৮ আসনে প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।   স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে আহমেদ আযম খানের সমর্থিত বিএনপির নেতাকর্মীরা মিছিল বের হয়। মিছিলটি শহরের […]

Continue Reading