“এতিম ও শহরে থাকি বলেই সমাজচ্যুত” — টাঙ্গাইলে যুবকের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সমাজ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার এক বাসিন্দা কাউছার মাহমুদ। তিনি দাবি করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে।   ভুক্তভোগী টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিন্যাফৈর এলাকার বাসিন্দা, তিনি বলেন, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মসজিদ কমিটির সদস্য আবু সাঈদ […]

Continue Reading

ঈদের ছুটিতে টাঙ্গাইলের বিনোদন ও দর্শনীয় স্থানে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে টাঙ্গাইলের বিভিন্ন বিনোদন ও দর্শনীয় স্থানে ভ্রমণপিপাসু মানুষের ভিড় দেখা গেছে। যমুনার মনোরম সৌন্দর্য, সূর্যাস্তের অপূর্ব দৃশ্য ও যমুনা সেতু দেখতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। একই সঙ্গে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোও ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর।   ঈদের দ্বিতীয় দিন শুক্রবার, ২৯ মে পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও […]

Continue Reading

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন- প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে গনতন্ত্র দিয়েছেন। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করে দেশে একটি সঠিক ধারার রাজনীতির প্রবর্তন করেছেন। গনতন্ত্রের ধারা প্রবর্তন করেছেন। আজকে সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু সংসদ।   শনিবার, ৩০ মে বিকেলে […]

Continue Reading

কোরবাণীর পর টাঙ্গাইল শহর পরিষ্কারে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।   শুক্রবার, ২৯ মে সকালে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদ্রাসা মাঠ […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি চরমে, ৪০ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঈদে বাড়ী ফেরার তাগাদায় অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি ও একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে বসে থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের।   বুধবার, ২৭ মে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের […]

Continue Reading

ঢাকা থেকে ঈদযাত্রার শুরুতেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আর ঈদযাত্রার শুরুতেই ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।   সরেজমিনে রবিবার, ২৪ মে দেখা গেছে, অতিরিক্ত ভাড়া দিয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে এই মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   শনিবার, ২৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সদর […]

Continue Reading

টাঙ্গাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।   ১৯ মে, মঙ্গলবার সকালে তেজগাঁও ভূমি ভবন থেকে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলা থেকে ভিডিও কনফারেন্সে তাঁর সাথে যুক্ত ছিলেন।   এরই […]

Continue Reading

টাঙ্গাইলে কোরবানির জন্য চাহিদার তুলনায় প্রায় ৪০ হাজার পশু বেশি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খামারি ও গৃহস্থরা পশুর যত্ন-পরিচর্যা বাড়ানোর কারনে এবার জেলায় চাহিদার চেয়ে ৩৯ হাজার ৯৮৩টি বেশি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পশুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে গরুর দাম ভালো পাবেন বলে খামারিদের আশা।   জানা গেছে, গবাদি পশুগুলোকে খাওয়ানো […]

Continue Reading

টাঙ্গাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরে বেবিস্ট্যান্ড কাঁচা বাজারে দোকানের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের (এসএসএস) সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।   সোমবার, ১৮ মে সকালে এসএসএস কাগমারী শাখায় আয়োজিত অনুষ্ঠানে তিনজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেনকে ২০ […]

Continue Reading