বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। তাকে এক বছর আগে […]

Continue Reading

ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর সকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া চন্দন গণ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ […]

Continue Reading

ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পাশে বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে এবার মিলেছে সরকারি ওষুধ- এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দেখা গেছে। এর আগে গত সপ্তাহে রাতের আঁধারে একটি মিনি ট্রাকভর্তি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলার সময় আটক করেন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর […]

Continue Reading

টাঙ্গাইল পৌর উদ্যানে তিনদিনব্যাপী মিষ্টি মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল’-এর শেষ দিনে বৃষ্টি উপেক্ষা করে মেলায় জেলার বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি চেখে দেখতে ও কিনতে সকাল থেকেই ভিড় করেন মিষ্টিপ্রেমীরা। অবশেষে বৃষ্টি উপক্ষো করে শেষ পর্যন্ত মেলার সফল সমাপ্তি হয়েছে।   রবিবার, ৬ সেপ্টেম্বর দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল পৌর উদ্যানে জেলার বিভিন্ন […]

Continue Reading

সখীপুরে প্রেমের টানে চীন থেকে আসা যুবক লিয়াং-এর বিয়ে হলো না!

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছিলেন ডং লিয়াং নামের এক যুবক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের বাগবেড় গ্রামের তরুণী আশিতাকে (২৫) বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভিসার মেয়াদ কম থাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতেই তাকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।   চীনা যুবক ডং লিয়াং জানান, ভিসার মেয়াদ […]

Continue Reading

সখীপুরের কৃষি উদ্যোক্তা মোসলেম উদ্দিনের টক বরই চাষে সাফল্য

সখীপুর প্রতিনিধি: সখীপুরের সফল কৃষি উদ্যোক্তা মোসলেম উদ্দিনের বাগানে সাধারণত ফাল্গুন মাসে বরই পাকলেও আগাম জাতের টক বরই পাকে ভাদ্র মাসেই। তাঁর বরই চাষে এক মৌসুমে এই বাগান থেকে প্রায় এক কোটি টাকার বরই বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।   উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ঘাটাইল সীমান্ত এলাকায় প্রায় ৫০ একর জমিতে গড়ে তোলা এই বাগান থেকে আগস্টের শুরু […]

Continue Reading

মধুপুরে চার শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ সেপ্টেম্বর আয়োজিত এ ক্যাম্পে এলাকার চার শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলামসহ অভিজ্ঞ […]

Continue Reading

মির্জাপুর প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাঁদের স্বজনদের অংশগ্রহণে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। […]

Continue Reading

দেশের প্রতিটি উপজেলায় আইসিটি ল্যাব করা হবে – আইসিটিমন্ত্রী

ধনবাড়ী প্রতিনিধি: দেশের প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে কাজ করছে সরকার।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে ধনবাড়ী উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথমবারের মতো চলছে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং দেশব্যাপী মিষ্টির আরও প্রসার ঘটাতে প্রথমবারের মতো তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ শুরু হয়েছে।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনের এ ‘সুইট ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িরও প্রদর্শন করা হয়েছে। […]

Continue Reading