নাগরপুরে স্কুলের সিসি ক্যামেরা ভেঙে ল্যাপটপ-ফ্যান চুরি!

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ও সিসি ক্যামেরা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কক্ষে ঢুকে একটি ল্যাপটপ ও ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।   শনিবার, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরদহি গ্রামে অবস্থিত ২৪ […]

Continue Reading

লংমার্চ না করে দেশ-জনগণের কাজে আমাদের পাশে আসেন: আইসিটি মন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করেছেন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে। অপরদিকে ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।   […]

Continue Reading

মির্জাপুরে অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলো মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের সফিপুর নস্করচালা এলাকার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে […]

Continue Reading

টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন […]

Continue Reading

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ঘাটাইল প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর বিকেলে জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী ম্যাচে গাজীপুরের ‘আনারি বয়েজ ফুটবল একাডেমি’কে […]

Continue Reading

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের শহীদ স্মৃতি […]

Continue Reading

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পরিষদ।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। এই অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের আশপাশের বিভিন্ন স্থানে […]

Continue Reading

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশ: প্রকৌশলী বান্দরবান স্ট্যান্ড রিলিজ!

বাসাইল প্রতিনিধি: বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বাসাইল উপজেলা থেকে বান্দরবান জেলার দুর্গম […]

Continue Reading

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শশুর বাড়িতে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে স্বামী হযরত আলী। এ সময় ঘটনাস্থলে শাশুড়ি এগিয়ে আসলে জামাতা তাকেও কুপিয়ে আহত করে।   বুধবার, ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে […]

Continue Reading

মির্জাপুরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আজগানা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল মিয়াসহ চারজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার তোফাজ্জল হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। একই ঘটনায় তার ছেলেকে মারধরের অভিযোগে মির্জাপুর থানায়ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।   মামলার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া মৌজায় […]

Continue Reading