টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বেছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ এর আয়োজনে টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ২৮ অক্টোবর বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমতায় তারুণ্য প্রকল্পের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রকল্পটির অর্থায়ন করছে […]

Continue Reading

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-উত্তরাঞ্চল রেল চলাচল

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা।   মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে […]

Continue Reading

চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও যত্নশীল হতে হবে। হাসপাতালের সেবার মান কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব হবে। যার যার ওপর অর্পিত […]

Continue Reading

মির্জাপুরে অসময়ে বংশাই ও লৌহজং নদীতে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় অসময়ে বংশাই ও লৌহজং নদীর তীব্র ভাঙন ক্রমাগত বেড়ে চলায় বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা, হাট-বাজার, মসজিদ-মন্দির, জনপথ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। চরম হুমকির মুখে বান্দরমারা-পাথরঘাটা ৮ কিলোমিটার বেড়িবাঁধ। এই সময়ে বংশাই ও লৌহজং নদীর আশপাশে ভাঙনের মাত্রা দিন দিন বেড়েই চলছে বলে ভুক্তভোগী অসহায় পরিবারগুলো অভিযোগ করেন।   […]

Continue Reading

HHF -এর উদ্যোগে ‘Plastic Exchange Point 2.0’ কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Helping Hand Foundation (HHF)-এর উদ্যোগে ‘Plastic Exchange Point 2.0’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে স্থানীয় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।   কার্যক্রমটির মূল প্রতিপাদ্য ছিল “১০টি প্লাস্টিক = ১টি গাছ”। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বিনিময়ের ধারণাকে উৎসাহিত […]

Continue Reading

বাসাইলে ওয়াহিদ খানের মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা: প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি

নিজস্ব প্রতিবেদক: বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মো. ওয়াহিদ খানের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা—মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।   জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মো. ওয়াহিদ খান। দেশে ফিরে তিনি সরাসরি […]

Continue Reading

নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে- টেলিযোগাযোগ মন্ত্রী

ধনবাড়ী প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, শিক্ষা জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও জরুরি। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।   শনিবার, ২৪ অক্টোবর দুপুরে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি […]

Continue Reading

ঘাটাইলের যুবক সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় নিহত

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার এক প্রবাসী যুবক আনোয়ার হোসেন (৩৭) সৌদি আরবে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ২২ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।   নিহত আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। […]

Continue Reading

টাঙ্গাইলের তিন যুবক ঋণ করে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামে নজরুল ইসলাম, পবিত্র চন্দ্র ও আমিনুর ইসলাম- এই তিনজনের বাড়ি। তাঁরা সবাই দরিদ্র পরিবারের সন্তান। কেউ ঋণ নিয়ে, কেউ জমি বন্ধক রেখে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু প্রতারক চক্রের ফাঁদে পড়ে তাঁদের কারও ভাগ্যেই কাজ জোটেনি। বরং বাধ্য হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘টোপ’ হিসেবে ব্যবহৃত হতে হয়েছে তাঁদের। সেখানে […]

Continue Reading

টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থল প্রতিমন্ত্রীর পর্যবেক্ষণ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এবারের দুর্গাপূজায় বিএনপি সরকার প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।   প্রতিমন্ত্রী আরো বলেন, এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছে। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ […]

Continue Reading