ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বাস্তবায়ন […]

Continue Reading

টাঙ্গাইলে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের একটি তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে স্টার নিউজের সাংবাদিক রাব্বি খান হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।   বুধবার, ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ […]

Continue Reading

টাঙ্গাইলে কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।   এসময় ১৫ জন কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন ও গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো […]

Continue Reading

আগামীকাল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার, ১৪ এপ্রিল কৃষক কার্ডের উদ্বোধন করবেন। সকালে সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।   প্রধানমন্ত্রী এ সময় ১৫ জন কৃষককে নিজ হাতে কৃষক কার্ড বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন […]

Continue Reading

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশন প্লাস্টিকের বিনিময়ে দিচ্ছে গাছের চারা

নিজস্ব প্রতিবেদক: ‘প্লাস্টিক জমা দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে টাঙ্গাইলের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ পরিবেশ সুরক্ষায় এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।   শনিবার টাঙ্গাইল শহরের জেলা পরিষদ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিবেশ দূষণ রোধে এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়তেই এই […]

Continue Reading

টাঙ্গাইলের বংশাই নদীতে বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় বংশাই নদীর উপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।   শনিবার, ১১ এপ্রিল বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি […]

Continue Reading

বাসাইল বিলপাড়ার নেওয়াজ আলীর চমচমের সুনাম দেশজোড়া

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের নেওয়াজ আলীর সাদা চমচমের সুনাম সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন নেওয়াজ আলীর চমচমের জন্যই বাসাইলের বিলপাড়া গ্রামকে সবাই একনামে চেনে।   জানা যায়, ৩২ বছর আগে বিলপাড়া বাজারে ছোট্ট একটি মিষ্টির দোকান চালু করেন সুজন মিয়া। দেড় বছরেও দোকানে ব্যবসা জমাতে পারেননি তিনি। একপর্যায়ে চাকরি নিয়ে চলে […]

Continue Reading

মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন, পুনর্খনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ১৫শ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে উপজেলায় রক্তিপাড়ার কুচিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।   মধুপুরের কৃষি […]

Continue Reading

কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৬টি গ্রুপের ইজিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।   সোমবার, ৬ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারির ড্র অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভায় ফি বেড়েছে কয়েকগুণ: সেবার মান বাড়েনি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের দেওয়া বিভিন্ন সেবার ফি সম্প্রতি কয়েকদফায় কয়েকগুণ বাড়ানো হলেও সেবার মান বাড়েনি। পৌরসভার সেবার মানের দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী।   টাঙ্গাইল পৌরসভা সূত্রে জানা যায়, সাম্প্রতিক এক সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সেবার ফি বাড়ানো হয়েছে। আগে ওয়ারিশ সনদের জন্য ব্যাংক চালান বাবদ ২০০ […]

Continue Reading