সখীপুর উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটেছে ব্যাপক অবনতি!

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধ্যে সখীপুর উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটেছে ব্যাপক অবনতি। খুন, ধর্ষণ, মাদক, মারামারি, চুরি, ছিনতাই, ইভটিজিং, অপহরণ, বাল্যবিয়ে, জমি দখল বেড়ে সখীপুর এখন ভয়ঙ্কর হয়ে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।     অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গত ২ মাসে ১০-১৫ টি আত্মহত্যা এবং ৫টি ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে […]

Continue Reading

সখীপুরের রঞ্জু-রুপা দম্পতি দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায়!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের রঞ্জু মিয়া ও রুপা আক্তারের দুই সন্তানকে ১৭ দিনের ব্যবধানে হারিয়ে পাগলপ্রায় এই দম্পতি। ১৭ দিন আগে তাদের ৫ মাস বয়সী ছেলে রিদওয়ান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই অপহরণের শিকার হয় তাদের বড় মেয়ে সামিয়া (৯)। দুর্বৃত্তরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অডিও […]

Continue Reading

জেনারেল হাসপাতাল থেকে সোনিয়া নার্সিং হোমে এনে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সোনিয়া নার্সিং হোমে আবারও ভুল চিকিৎসায় মনোরঞ্জন দাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।     শনিবার, ৯ সেপ্টেম্বর দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার সোনিয়া নার্সিং হোমে এই ঘটনা ঘটে। মৃত মনোরঞ্জন দাস (৪৫) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোরা দাসের ছেলে।     জানা গেছে, মনোরঞ্জন দাস গত ৪ […]

Continue Reading

টাঙ্গাইল ডিসি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের ডিসি লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ। শুক্রবার, ৮ সেপ্টেম্বর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।     টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়া জানান, টাঙ্গাইল ডিসি লেকের এক কর্মচারী লেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ […]

Continue Reading

সখীপুরে দুর্বত্তদের গাছের সঙ্গে শত্রুতা!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় শত্রুতার বসে আকশমনি বাগানের ভেতর থেকে ৭০টি গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আব্দুল হাকিম মাস্টারের চালায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বত্তদের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মৃত আব্দুল হাকিম মাস্টারের স্ত্রী রিনা বেগম।     শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, দুই বছর বয়সী […]

Continue Reading

সখীপুরে অপহরণের ২ দিন পর ড্রেনে মিলল শিক্ষার্থীর লাশ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় অপহরণের দুইদিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়ার (৯) লাশ উদ্ধার করা হয়েছে।     শুক্রবার, ৮ সেপ্টেম্বর দুপুর ১টায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বনের ভেতর একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। […]

Continue Reading

মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে কড়া গার্ড দেয়ায় শিক্ষকের ওপর হামলা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক অভিভাবক তার ওপর হামলা করেন বলে জানা গেছে।     হামলার শিকার ওই কক্ষ পরিদর্শকের নাম মোঃ নাহিদ আফসার। তিনি উপজেলার কদিমধল্যা এলাকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের […]

Continue Reading

ধনবাড়ীতে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে বালিশচাপায় হত্যাচেষ্টার অভিযোগ

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীতে প্রেমিকের সহায়তায় স্বামীকে বালিশচাপায় হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার ভোরে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মধ্যপাড়ায় মনিন্দ্র চন্দ্র পালের ছেলে গনেশ চন্দ্র পালের সাথে ঘটেছে এমন ঘটনা।     আটক প্রেমিক অসীম চন্দ্র পাল (৩৫) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কোনা গ্রামের শ্যামল চন্দ্র […]

Continue Reading

টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন পুকুর পাড় থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। সোমবার, ৪ সেপ্টেম্বর দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খায়রুল ইসলাম।   টাঙ্গাইল স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন শেখ কামাল ম্যুরালের স্থান থেকে প্রথমে অবৈধ ট্রাক অপসারণ করার পর পুকুর পাড় সংলগ্ন লাইন করে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি […]

Continue Reading

ভূঞাপুরে বীমা করার কথা বলে অপহরণ: ২ আসামি আটক

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় বীমা করার কথা বলে আলমগীর হোসেন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। অপহৃত আলমগীর হোসেনকে উদ্ধার করা হয়েছে। সে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভূঞাপুর জোনাল অফিসের হিসাবরক্ষক।     আটক ব্যক্তিরা হলেন, কালিহাতী উপজেলার সিলিমপুর গ্রামের মজনু মিয়ার ছেলে রাজু আহমেদ […]

Continue Reading