টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার ৪৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সজীব হোসেনকে সভাপতি ও নবাব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার, ১৫ নভেম্বর রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া […]

Continue Reading

সখীপুরে ৩০০ মসজিদে ৭৫ লাখ টাকা অনুদান দিলেন সালাউদ্দিন আলমগীর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে একসঙ্গে উপজেলার ৩০০ মসজিদে ৭৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।   শনিবার, ১৫ নভেম্বর বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ মাঠে এসব মসজিদের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবের […]

Continue Reading

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না – কাদের সিদ্দিকী

কালিহাতী প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেফতার করাটা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।   শুক্রবার, ১৪ নভেম্বর দুপুরে কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের […]

Continue Reading

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী মেলা উদ্বোধন

মাভাবিপ্রবি প্রতিনিধি: আগামী ১৭ নভেম্বর টাঙ্গাইল সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ভাসানী মেলার উদ্বোধন করা হয়েছে।   গতকাল মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমত গার এর আয়োজনে সন্তোষ মাজার প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী ভাসানী মেলা- ২০২৫ এর উদ্বোধন করা হয়। ভাসানী মেলা উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান […]

Continue Reading

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।   মঙ্গলবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। ‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির মাধ্যমে […]

Continue Reading

আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই – কাদের সিদ্দিকী

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আওয়ামী লীগের ৪৩ শতাংশ, জাতীয় পার্টির (জাপা) ১৪ শতাংশ, আমাদের আছে ৩ শতাংশ ভোট। যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে, যদি জাতীয় পার্টি ও বামপন্থী ১৪–দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে আমি গামছা নিয়ে ভোটে যাব না। আমরা জনগণের ভোটাধিকার […]

Continue Reading

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   র‍্যালিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে […]

Continue Reading

দেশের মানুষ ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে -সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছে। স্বৈরাচার বিদায় হলেও অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার আদালতে চলমান রয়েছে। এ দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপি ক্ষমতায় এলে টেকসই উন্নয়ন হবে।   বুধবার, ৫ নভেম্বর বিকালে টাঙ্গাইল শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের […]

Continue Reading

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার, ৪ নভেম্বর বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে মিছিল হয়।   এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য […]

Continue Reading

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থক ও উপজেলা বিএনপির একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।   মঙ্গলবার, ৪ নভেম্বর বিকেলে ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের […]

Continue Reading