টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বটতলা ও ঘাটাইলের আঠারোদানা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে ওই দুটি দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের দুইজন খালা ভাগনি ট্রাকের ধাক্কায় আর শহরের বটতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হন।   নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু […]

Continue Reading

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের শেষ মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।   সোমবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মিছিল প্রদক্ষিণকালে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের কাছে ও সাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ বাড়িতে […]

Continue Reading

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: স্বৈরশাসক এরশাদ সরকারের শাসনামলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।   রবিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মরহুমের পরিবার, বিএনপি […]

Continue Reading

ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার, ৩১ জানুয়ারি রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   দুর্ঘটনায় নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং গোপালপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয়রা […]

Continue Reading

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান […]

Continue Reading

গোপালপুরে জীবনের প্রথম স্কুলগামী শিশু জুনায়েদের মৃত্যু!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজার সংলগ্ন একটি প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গণে জুনায়েদ নামে জীবনের প্রথম স্কুলগামী শিশু মৃত্যুবরণ করেছে। নিহত জুনায়েদ স্কুলসংলগ্ন ভাদাই গ্রামের শফিকুল ইসলাম ও ছন্দা খাতুনের একমাত্র পুত্র। রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ দুঃঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।   জানা যায়, জীবনের প্রথম দিন […]

Continue Reading

সেতু টাঙ্গাইল-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মির্জা সাহাদত হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।   শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় প্রথমে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে […]

Continue Reading

মওলানা ভাসানীর সাপ্তাহিক ‘হক-কথা’র সম্পাদক ইরফানুল বারী আর নেই

নিজস্ব প্রতিবেদক: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহচর, শিক্ষক, গবেষক ও লেখক সৈয়দ ইরফানুল বারী মৃত্যুবরণ করেছেন ‎(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী স্টাডিজ কোর্সের অধ্যাপক ছিলেন।   আজ শুক্রবার, ৯ জানুয়ারি দুপুর ১২টা ১০ মিনিটে টাঙ্গাইল শহরের সন্তোষের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে […]

Continue Reading

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ১ জানুয়ারি বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে টাঙ্গাইল শহরের সন্তোষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।   এ সময় মাহমুদুল হাসানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন […]

Continue Reading

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মৃত্যুবরণ করেছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।   বুধবার, ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি […]

Continue Reading