‘ডাবল টাইমিং’ বিতর্কে শামীম-অহনার পাল্টাপাল্টি অভিযোগ

‘ডাবল টাইমিং’ বিতর্কে শামীম-অহনার পাল্টাপাল্টি অভিযোগ

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকারের সম্পর্ক ও বিচ্ছেদ ঘিরে সাম্প্রতিক সময়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন বিতর্ক। বিচ্ছেদের পর অহনার বিভিন্ন সাক্ষাৎকারে ‘সাবেক’ প্রেমিককে নিয়ে নেতিবাচক মন্তব্য করায়, অনেকেই ধরে নিয়েছিলেন সেই সাবেক শামীমই। বিষয়টি নিয়ে বিব্রত শামীম এক সংবাদ সম্মেলনে বলেন, অহনা যাকে ‘সাবেক’ বলে আখ্যায়িত করেছেন, তিনি নন। […]

Continue Reading
‘নিপা’ নামেই বেশি পরিচিত ছোঁয়া অভিনয়ে গড়ছেন নতুন পরিচয়

‘নিপা’ নামেই বেশি পরিচিত ছোঁয়া অভিনয়ে গড়ছেন নতুন পরিচয়

তিন বছর আগে একাদশ শ্রেণিতে পড়াকালীন শখের বশে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছিলেন তাবাসসুম ছোঁয়া। ধীরে ধীরে ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে অভিনয়ে পা রাখেন। যদিও শুরুতে বিষয়টি সিরিয়াসভাবে নেননি, তবে গত বছর ‘তিলোত্তমা’ নাটকে ‘নূরী’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এবারের ঈদে ‘দেনা পাওনা’ নাটকে ‘নিপা’ চরিত্রে তার অভিনয় দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাটকে […]

Continue Reading
এএসপি পলাশ সাহার মৃ'ত্যুতে যা বললেন অভিনেতা জায়েদ খান

এএসপি পলাশ সাহার মৃ’ত্যুতে যা বললেন অভিনেতা জায়েদ খান

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজের কক্ষেই আত্মহত্যা করেছেন। বুধবার (৭ মে) বেলা ১১টা ৫০ মিনিটে তার নিজ অফিস কক্ষে তিনি নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে র‌্যাব, যেখানে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী […]

Continue Reading
রাজনীতির ব্যঙ্গচিত্র 'পার্টি অফিস' ভাইরাল ৪ দিনে ৩৩ লাখ ভিউ

রাজনীতির ব্যঙ্গচিত্র ‘পার্টি অফিস’ ভাইরাল ৪ দিনে ৩৩ লাখ ভিউ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে খুলনার তরুণদের তৈরি রাজনৈতিক ব্যঙ্গাত্মক ভিডিও কনটেন্ট ‘পার্টি অফিস’, যা প্রকাশের চার দিনের মধ্যেই ৩৩ লাখেরও বেশি দর্শক দেখেছেন। ‘যার নেই কোনো গতি, তার অবলম্বন রাজনীতি’—এই বার্তাকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করেই দর্শকদের মন জয় করেছে ভিডিওটি। এতে তুলে ধরা হয়েছে কীভাবে জনপ্রিয়তা নয়, বরং ক্ষমতার আশপাশে থাকা, লোক ভাড়া করে […]

Continue Reading
কাপুরুষোচিত অপারশেন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

কাপুরুষোচিত অপারশেন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই চরম উত্তেজনায় রয়েছে ভারত ও পাকিস্তান। হামলার ঘটনায় পাল্টাপাল্টি বিবৃতি এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়েছে সরাসরি পাল্টাপাল্টি হামলা। ভারত গতকাল গভীর রাতে পাকিস্তানশাসিত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ছয়টি স্থানে ২৪টি […]

Continue Reading
অহনার প্রাক্তন নিয়ে মুখ খুললেন শামীম নাম বললেন পরিচালক হৃদয়ের

অহনার প্রাক্তন নিয়ে মুখ খুললেন শামীম নাম বললেন পরিচালক হৃদয়ের

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা তার প্রাক্তন প্রেমিককে “জানোয়ার” আখ্যা দেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে ধারণা করেছিলেন, তিনি অভিনেতা শামীম হাসান সরকারকে ইঙ্গিত করছেন। তবে তখনই শামীম দাবি করেন, সেই ব্যক্তি তিনি নন। শেষ পর্যন্ত, বিষয়টি স্পষ্ট করলেন শামীম নিজেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অহনার কথিত সেই […]

Continue Reading
বিদায়ের আগে বন্ধুকে নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়ার আবেগঘন স্মৃতিচারণ

বিদায়ের আগে বন্ধুকে নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়ার আবেগঘন স্মৃতিচারণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া প্রায়ই সামাজিক মাধ্যমে নিজের ভাবনা, অভিজ্ঞতা ও নানা অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি জানালেন এক ঘনিষ্ঠ বন্ধুর বিদায় ঘিরে তার অনুভূতির কথা। সোমবার (৬ মে) রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্টে বন্ধু বেনজিরের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন ফারিয়া। ছবির ক্যাপশনে লেখেন—“কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে […]

Continue Reading
টালিউড পেরিয়ে এবার বলিউডে রিয়া গঙ্গোপাধ্যায় আসছেন ‘বিহান’ দিয়ে

টালিউড পেরিয়ে এবার বলিউডে রিয়া গঙ্গোপাধ্যায় আসছেন ‘বিহান’ দিয়ে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় এবার পা রাখলেন বলিউডে। বাংলা ছোটপর্দায় কাজ করে ক্যারিয়ার শুরু করলেও, ধীরে ধীরে অভিনয়ের গুণে বড় পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলেও অভিনয় জগতে তার অগ্রযাত্রা থেমে থাকেনি। সম্প্রতি ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার নতুন এক চমক। বলিউডের খ্যাতনামা […]

Continue Reading
সিদ্দিক প্রসঙ্গ ও পোশাক বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী মারিয়া মিম

সিদ্দিক প্রসঙ্গ ও পোশাক বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী মারিয়া মিম

সাবেক স্বামী ও অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তারের পর ফের আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। যদিও মামলার মূল বিষয় সিদ্দিককে ঘিরে হলেও সামাজিক মাধ্যমে ক্ষোভের মুখে পড়েন মারিয়াও। সমালোচনার জবাবে নেটিজেনদের সঙ্গে একপর্যায়ে বিতণ্ডায় জড়ান এবং অশালীন ভাষায় পাল্টা মন্তব্য করেন। এরপর  একটি ভিডিও পোস্ট করে নিজের বর্তমান সম্পর্কে আছেন এমন ইঙ্গিত দেন মিম। ভিডিওতে […]

Continue Reading
হিরো আলমের বিরুদ্ধে ধ'র্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মা'মলা

হিরো আলমের বিরুদ্ধে ধ’র্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মা’মলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৫ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এই মামলা দায়ের করেন এক নারী। মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন […]

Continue Reading