মির্জাপুরে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিদেশী কূটনীতিকেরা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে পূজামন্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসেছিলেন বিশ্বব্যাংকের ক্যান্টি ডিরেক্টরসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিনে তাঁরা পূজামণ্ডপ পরিদর্শন করেন।   পরিদর্শনকারী কূটনীতিকেরা হলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও তাঁর স্ত্রী […]

Continue Reading

সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে উৎসব পালনের সংস্কৃতি হাজার বছরের পুরনো- জেলা প্রশাসক

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। এ বছর উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫২টি পূজা মন্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ টহল ও উপজেলা প্রশাসনের পরিদর্শন নিয়মিত হচ্ছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন […]

Continue Reading

টাঙ্গাইলে দেবীকে সাজাতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গা দেবীকে সাজাতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দশভূজা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠেছে প্রতিটি মণ্ডপ। শিল্পীর নিপুণ হাতে তৈরি করেন দেবী দুর্গাকে। আকাশে সাদা মেঘের ভেলা আর দিগন্তজুড়ে কাশফুল জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী […]

Continue Reading

কালিহাতীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় প্রতিমা তৈরির ঐতিহ্য বহুদিনের। প্রতি বছরের মতোই শারদীয় দুর্গাপূজার আগমনী ধ্বনি শোনা যেতেই প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির এই প্রক্রিয়া শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি এক ধরনের সামাজিক মেলবন্ধন ও ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারকও বটে।   সরজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলার সদর এলাকা ও আশপাশের মৃৎশিল্পীদের […]

Continue Reading

মায়ের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন রিসোর্ট ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: মায়ের ইচ্ছাপূরণ করতে বাবা-মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে টাঙ্গাইল আসলেন কক্সবাজারের রিসোর্ট ব্যবসায়ী ইমরুল হাসান সিকদার। পারিবারিক সম্মতিতে শনিবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের অলোয়া তানিরী এলাকার বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী সরকারের কন্যা শিবলী সরকার স্বর্ণালীকে বিয়ে করতে আসেন তারা।   এর আগে বেলা আড়াইটার দিকে বেসরকারি হেলিকপ্টারযোগে বর ইমরুল […]

Continue Reading

বাসাইল কলেজপাড়ায় বিলে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা

বাসাইল প্রতিনিধি: বাসাইল শহরের কলেজপাড়া এলাকার বিলে শতশত একর জমিতে ফুটে থাকা লাল শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতি প্রেমীদের। রোদের তাপে নুইয়ে পড়ে বলে ভোরের সূর্য উঠার আগেই লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের প্রকৃতি প্রেমীরা। লাল শাপলার বিলের সাথে বাড়তি আকর্ষণ বিলের পাড়ে বিচ্ছিন্নভাবে ডানা মেলা কাশফুল। ফুটে থাকা কাশফুল জানান দিচ্ছে […]

Continue Reading

টাঙ্গাইলে মাসিক ছড়া পাঠের আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “ছড়া শুধুই নয় শিশুতোষ, রয়ও তাতে দ্রোহ ও রোষ”- এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে মাসিক ছড়া পাঠের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় শহরের আকুরটাকুর “কাকলী কুঞ্জে” এই আসরের আয়োজন করা হয়। কলামিষ্ট ও অধ্যাপক জহরুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক ও ছড়াকার এডভোকেট […]

Continue Reading

কালিহাতীর শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালে রঙে ফুটে উঠেছে সমাজ বদলের বার্তা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সমাজসেবায়ও নিজেদের ভূমিকা রাখছেন। তাঁরা সড়কের দুপাশের দেয়ালে পুরনো লেখা মুছে নতুন রঙে সজ্জিত করছে, যেখানে ফুটে উঠেছে সমাজ পরিবর্তনের বার্তা। এছাড়া, তারা এলাকায় আবর্জনা পরিষ্কার করে চারপাশের পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করেছে।   এই উদ্যোগের ফলে কালিহাতী বাসস্ট্যান্ড, শাজাহান সিরাজ কলেজ, আর এস পাইলট উচ্চ বিদ্যালয়, থানা রোডসহ […]

Continue Reading

টাঙ্গাইলের শিশু নৃত্যশিল্পী অদ্রিতা মজুমদার মঞ্চকুঁড়ি পদক পেলো

বিনোদন প্রতিবেদক: পিপলস থিয়েটার এসোসিয়েশন প্রবর্তিত “মঞ্চকুঁড়ি পদক ২০২৪” পেয়েছে টাঙ্গাইলের শিশু নৃত্যশিল্পী অদ্রতিা মজুমদার আঁচল। ৫ জুলাই, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মঞ্চে তার হাতে পদক ও সনদপত্র তুলে দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও সংগঠনের সভাপতি সংস্কৃতিজন লিয়াকত আলী লাকী।     টাঙ্গাইলের নৃত্যাঙ্গণের পরিচিত মুখ অদ্রিতা আঁচল ছড়াকার ও কলেজ শিক্ষক […]

Continue Reading

টাঙ্গাইলে ক্রেতা সংকট ও হতাশার মধ্যে বিসিকের উদ্যোক্তা মেলায় সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হওয়া ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজনের সমাপ্তির ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর […]

Continue Reading