বাসাইল বিলপাড়ার নেওয়াজ আলীর চমচমের সুনাম দেশজোড়া

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের নেওয়াজ আলীর সাদা চমচমের সুনাম সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন নেওয়াজ আলীর চমচমের জন্যই বাসাইলের বিলপাড়া গ্রামকে সবাই একনামে চেনে।   জানা যায়, ৩২ বছর আগে বিলপাড়া বাজারে ছোট্ট একটি মিষ্টির দোকান চালু করেন সুজন মিয়া। দেড় বছরেও দোকানে ব্যবসা জমাতে পারেননি তিনি। একপর্যায়ে চাকরি নিয়ে চলে […]

Continue Reading

বাসাইলের নিজ বাড়িতে ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে ফিরলেন

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার বাসিন্দা লাল মাহমুদ নিজের স্বপ্ন পূরণে স্ত্রী-সন্তানকে নিয়ে এক ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে ফিরলেন।   শুক্রবার, ১৩ মার্চ বিকেলে হেলিকপ্টারযোগে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় নামেন তিনি। এর আগে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন লাল মাহমুদ। ইতালি প্রবাসী লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে। […]

Continue Reading

টাঙ্গাইলে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি: বিপাকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। চাহিদা বৃদ্ধির সুযোগে অধিকাংশ পণ্যের দাম বাড়ায় সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে রোজার সাথে যুক্ত হয়েছে বাড়তি ব্যয়ের উদ্বেগও। রমজান শুরুর পর শুক্রবার, ২০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইফতারের অপরিহার্য উপকরণ […]

Continue Reading

টাঙ্গাইল তাঁত শাড়ির বুনন শিল্পকে ইউনেস্কো স্বীকৃতি দিতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল তাঁত শাড়ির বুনন শিল্পকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউনেস্কো। চলতি বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) মানুষের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য এই শিল্পকে মনোনীত করেছে। এমন খবরে টাঙ্গাইল জেলার তাঁতী ও ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। রবিবার, ৭ ডিসেম্বর বার্তা সংস্থা এপির খবরে এ তথ্য জানানো হয়েছে।   ইউনেস্কোর স্বীকৃতির […]

Continue Reading

ঘাটাইলের বিলঝিলে এখনো দেখা মিলছে বিলুপ্তপ্রায় জলচর কালিম!

ঘাটাইল প্রতিনিধি : দেশের বহু স্থানে বিল-ঝিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জলজ কালিমের সংখ্যা কমে গেলেও ঘাটাইল ও পার্শ্ববর্তী বিলেঝিলে তাদের দেখা মিলছে। দেশীয় জলচর পাখি কালিম—গাঢ় নীল, ইষৎ কালো, কড়া লাল আর হালকা সাদার মনোহর দ্যুতি ছড়িয়ে বিল-ঝিলে ঘুরে বেড়ায়। স্বভাবে ধীরস্থির হওয়ায় শিকারির হাতে এরা সহজেই প্রাণ হারায়।   জানা যায়, কালিমের […]

Continue Reading

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলকে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার, ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর গোল চত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।   পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল […]

Continue Reading

সখীপুরে সবার মুখে মুখে জাতীয় ফুটবল দলের রুপার সাফল্যের কথা

সখীপুর প্রতিনিধি: জাতীয় নারী ফুটবল দলের মধ্য মাঠ দাপিয়ে বেড়ানো রুপা আক্তারের বাড়ি সখীপুর পৌর শহরের সখিপুর সরকারি কলেজ থেকে পূর্ব পাশে মাত্র আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত।   রুপা আক্তারের এবার দশম শ্রেণিতে অধ্যায়নরত একজন মেধাবী ছাত্রী, ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা রহিমুদ্দীন পেশায় একজন দরিদ্র ভ্যান চালক। রুপা আক্তার কাদের নগর সরকারি প্রাথমিক […]

Continue Reading

আজ মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ‘জাহাজমারা দিবস’

ভূঞাপুর প্রতিনিধি: আজ ঐতিহাসিক জাহাজমারা দিবস। ১৯৭১ সালের ১১ আগস্ট মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। পাকিস্তানিদের জাহাজ আক্রমণ করে দখল নেওয়ার এ দিনটিকে ‘মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট’ হিসেবে গণ্য করা হয়ে থাকে। দিবসটি স্মরণে জাহাজমারা হাবিব পরিবারের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   জানা যায়, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর মারণাস্ত্র, গোলাবারুদ, […]

Continue Reading

মধুপুরের গড় অঞ্চলে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে

মধুপুর প্রতিনিধি: মধুপুরের গড় এলাকায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। হঠাৎ প্রচণ্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এই ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সঙ্গে সঙ্গে কাঁঠালের দাম ওঠানামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নাগালের মধ্যে থাকায় খুশি স্থানীয় ভোক্তারা।   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে […]

Continue Reading

সখীপুরে সপ্তাহে কোটি টাকার সুস্বাদু কাঁঠাল যাচ্ছে সারা দেশে

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার লাল মাটির পাহাড়িয়া অঞ্চলে উৎপাদিত সুস্বাদু কাঁঠালের চাহিদা সারা দেশে। শুধু কাঁঠাল বিক্রির জন্য এখানে বসে বড় বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা এসব বাজার থেকে কাঁঠাল কেনেন। এ উপজেলা থেকে প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কাঁঠাল ঢাকাসহ দেশের নানা অঞ্চলে যাচ্ছে।   তবে হাটগুলোতে কাঁঠালের ব্যাপক বেচাকেনা হলেও দাম […]

Continue Reading