টাঙ্গাইলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়।   অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে টাঙ্গাইলে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে ‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ সম্প্রীতির বন্ধনে চলো গড়ি নতুন বাংলাদেশ’ সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনুক সমৃদ্ধি’ বৈচিত্র ধর্ম […]

Continue Reading

বাসাইলে জমিতে জলাবদ্ধতায় বোরো আবাদ অনিশ্চিত!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে কৃষি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে প্রায় দুই হাজার একর জমিতে সরিষা চাষ ব্যাহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী বোরো মৌসুমের আবাদও হয়তো হবে না। জানা গেছে, প্রায় দুই হাজার একর জমিতে আড়াই হাজার মেট্রিক টন ধান ও ৭৮০ মেট্রিক […]

Continue Reading

ভূঞাপুরে অবৈধ বালুঘাট বেড়েছে দ্বিগুণ: এলাকাবাসীর বিক্ষোভ

ভূঞাপুর প্রতিনিধি: যমুনা নদীর তীর ঘেঁষে ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো অবৈধ বালুঘাট গড়ে ওঠেছে। স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তায় ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায় ওইসব বালুঘাটের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীতীর রক্ষাবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং সরকারের ইকোনোমিক জোন […]

Continue Reading

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন ৩৪৮টি চালকল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ আইনের তোয়াক্কা না করে ফসলি জমিতে গড়ে উঠা ছোট-বড় ৪১১টি চালকলের মধ্যে ৩৪৮টির নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে এসব চালকলগুলোতে। ফলে এসব চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে নদীনালা আর খালবিল।   স্থানীয়রা জানান, খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত চালকল চালানোর সুযোগ […]

Continue Reading

ভূঞাপুরে বন্যায় মসজিদে যাওয়ার রাস্তা ভাঙন: ৩ মাস পরেও মেরামত হয়নি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া উত্তরপাড়া মসজিদে যাওয়ার একমাত্র রাস্তাটি যমুনা নদীর বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে যাওয়ার তিন মাসেও মেরামত করা হয়নি। এতে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করাসহ চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা। নড়বড়ে এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে ইতোমধ্যে অনেকেই আহত হয়েছেন।   জানা গেছে, গোবিন্দাসী […]

Continue Reading

মির্জাপুরে অবৈধভাবে নতুন ইটভাটার নির্মাণ হচ্ছে প্রতিবছর!

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুরে প্রতিবছরই ইটভাটার বহরে যোগ হচ্ছে নতুন নতুন ভাটা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার ১৫ দিন পার হলেও কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট অধিদপ্তর। জানা যায়, মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে গত বছর পর্যন্ত ১০১টি ইটভাটায় ইট তৈরি ও […]

Continue Reading

টাঙ্গাইলে ২০টি অবৈধ কয়লা চুল্লী ধ্বংস: জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার ৫টি স্থানে ২০টি কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল। রবিবার, ১৭ নভেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লীর মালিকদের ৭০ হাজার টাকা জরিমানা […]

Continue Reading

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের লৌহজং নদীর ভাঙন এলাকা পরিদর্শন

মির্জাপুর প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সেন্টমার্টিন ও পর্যটনশিল্প একসঙ্গে রক্ষা করতে চায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। এরপরও এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা এটা ছড়াবে। বুধবার, ৬ নভেম্বর বিকেলে মির্জাপুরে লৌহজং নদীর ভাঙন থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান […]

Continue Reading

প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক বনায়নে আর সামাজিক বনায়ন করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন, প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন। বন বিভাগের […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার আশেকপুরে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকার জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।   মঙ্গলবার, ৫ নভেম্বর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে স্থানীয় ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক […]

Continue Reading