কালিহাতীতে বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মৃত্যু!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে পরিবারের সাথে বোনের বিয়েতে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে মার্জিয়া নামের (১০) চতুর্থ শ্রেণির কওমি মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া উপজেলা নাগবাড়ী ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামের আব্দুল মান্নানের কন্যা। নারায়ণগঞ্জ একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেনির শিক্ষার্থী ছিল সে। বিষয়টি […]

Continue Reading

টাঙ্গাইল ৪.২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল!

সময়তরঙ্গ ডেক্স: আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রথম টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো বলে জানা গেছে।     রবিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের […]

Continue Reading

ঘাটাইলের হামিদপুরে ব্যাটারির গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলের হামিদপুরে অটোরিকশার ব্যাটারি ও মনোহারি পণ্যের গুদামে আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।     শনিবার, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার হামিদপুর বাজারে কুদ্দুস তালুকদারের বাসভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে তার বাসভবনসহ ভাড়া নেওয়া দুই ব্যবসায়ীর ২০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন তারা।     ক্ষতিগ্রস্থ […]

Continue Reading

সখীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর মিম (৯) ও ঝুমার (৯) লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।     নিহত মিম ওই […]

Continue Reading

সখীপুরে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় রুকন (১৩) নামে এক শিশুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার, ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।     মৃত রুকন লাঙ্গুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে স্থানীয় বোয়ালী পশ্চিমপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।     পারিবারিক সূত্রে জানা যায়, রুকনকে […]

Continue Reading

ভূঞাপুরে খা‌টের নিচে মিললো স্ত্রীর লাশ, স্বামী পালাতক

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে একটি বাসায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।     শুক্রবার, ১৫ সে‌প্টেম্বর সন্ধ্যার দিকে ভূঞাপুর পৌরসভার ঘাটা‌ন্দির গ‌নেশ মোড় এলাকার জহুরুল ইসলা‌মের বাসা থে‌কে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মারা যাওয়া নারী মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক পালাতক রয়েছেন।     […]

Continue Reading

ভূঞাপুরে সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় সুলতানা সুরাইয়া (৬৫) নামে এক বৃদ্ধা নারীর গলাকাটা অবস্থায় মৃরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে ভূঞাপুর পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।     শুক্রবার, ১৫ সেপ্টেম্বর সকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

টাঙ্গাইলে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে একজন খুন!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জমি বিরোধের জের ধরে সালিশি বৈঠকে খায়রুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।     শুক্রবার, ১৫ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইল পৌরসভার কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জালফৈ এলাকার জিন্নত আলীর ছেলে।   টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর বিউটি বেগম জানান, খায়রুল ইসলামের […]

Continue Reading

ধনবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুই এনজিওকর্মীর!

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।     নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার নেক্কার আলীর ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন (৪০) ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)। তারা বেসরকারি সংস্থা প্রশিকা এনজিওতে চাকরি করতেন। […]

Continue Reading

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সখীপুর প্রতিনিধি: বাসাইল উপজেলার বাসুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।     বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৮টার সময় বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।     এলাকাবাসী সূত্রে জানা যায়, মুনিয়া মুক্তি জেলার করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন […]

Continue Reading