ডিএফওকে মন্ত্রীর ফোন: ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলীকে ট্রান্সফার (অপসারণ) করতে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রবিবার দুপুরে উপজেলার হলুদিয়া চালা বাজারে গিয়ে জনসম্মুখে মোবাইল ফোনের লাউড স্পিকারে তিনি ডিএফও নাজমুল আলমকে এ কথা বলেন।   এর আগে উপস্থিত জনতাকে মন্ত্রী বলেন, ‘আমি […]

Continue Reading

মধুপুরে কর্দমাক্ত রাস্তা: ঝুঁকিপূর্ণ সাঁকো, দুর্ভোগে ৯ গ্রামের মানুষ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কাঁচা রাস্তা কাদায় একাকার। কোথাও হাঁটুসমান কাদা। নড়বড়ে কাঠের সাঁকো পার হয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় রোগী, কৃষক ও ব্যবসায়ীসহ প্রায় ৯ গ্রামের হাজারো মানুষকে। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল।   এমন দুর্ভোগের চিত্র মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কাটাজানী, পূর্ব […]

Continue Reading

কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযানে জরিমানা ৪ লাখ টাকা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বালু মহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার, ১৫ আগস্ট দুপুরে উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।   উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু […]

Continue Reading

গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল: ঝুঁকিতে শিশুরা

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই পাশে গভীর পুকুর এবং মাঝখানে দাঁড়িয়ে আছে তিনতলা ভবন। ভবনের সিঁড়ি, পিলার, র‌্যাম্পসহ বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।   স্থানীয়দের অভিযোগ, দুই পুকুরের মাঝখানে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করায় দক্ষিণ পাশের মাটি পুকুরের দিকে সরে গিয়ে বিভিন্ন অংশে […]

Continue Reading

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ মিললো ডোবায়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ১৫ আগস্ট সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।   নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) […]

Continue Reading

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিয়েছেন।   দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী ফুটবলার ও সংশ্লিষ্টদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে […]

Continue Reading

মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার, ১৪ আগস্ট দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা আক্তার (২৪) এবং তাদের মেয়ে রাজিয়া (১১)।   পুলিশ জানায়, গত ছয় বছর আগে পাশের ধামরাই উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র লোডশেডিংয়ে কলকারখানা ও তাঁতশিল্পে ধস!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা জুড়ে তীব্র লোডশেডিং দেখা দেওয়ার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। দিন-রাত দফায় দফায় লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন, তাঁতশিল্প, ব্যবসা-বাণিজ্যসহ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা।   সংশ্লিষ্ট […]

Continue Reading

জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আজকে বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধীদলের উদ্দেশে বলতে চাই- শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র, অহেতুক জ্বালাও পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।   মঙ্গলবার, ১১ আগস্ট দুপুরে বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান […]

Continue Reading

মির্জাপুরে পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যসেবা ব্যহত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার কুমারজানী কমিউনিটি ক্লিনিকটি এলাকাবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী নারীর স্বাস্থ্য সুরক্ষার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হলেও নিচু স্থানে স্থাপিত হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়।   ফলে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এই ক্লিনিকটি অল্প বৃষ্টি হলে চারপাশে এত পানি জমে যায়, যে সেখানে ঢোকার মতো অবস্থাই আর থাকে না। তালাবদ্ধ থাকে দরিদ্র […]

Continue Reading