মধুপুরে সাবা স্কয়ার শপিংমলে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা সদরের ‘সাবা স্কয়ার’ নামের একটি অভিজাত শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় জমে থাকা পরিত্যক্ত কার্টুন, পলিথিন ও কাগজের বক্সে এ আগুনের সূত্রপাত হয়।   মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি […]

Continue Reading

কৃষকদের উন্নয়নে কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেই কৃষকদের জন্য আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড উদ্বোধন করবেন। টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলার মানুষের জন্য গর্ব ও […]

Continue Reading

ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   শুক্রবার, ৩ এপ্রিল দিনব্যাপী উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।   উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোবিন্দাসী […]

Continue Reading

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে মোট দুই শিশুর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের ৮ মাসের এক শিশু মারা যায়। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে। নিহত শিশু টাঙ্গাইল সদর উপজেলার ধোলোটিয়া গ্রামের সাদ্দামের ছেলে সাফার বয়স এক বছর এক […]

Continue Reading

ঘাটাইলে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।   নিহত দুই শিশু হল- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না (১৩) এবং মধুপুর উপজেলার শালিকা […]

Continue Reading

টাঙ্গাইলে মোটরসাইকেল ব্যবসায় ধস: অফারেও ক্রেতা নেই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মোটরসাইকেল বিক্রেতাদের মধ্যে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রভাব পড়েছে। মোটরসাইকেল বিক্রির ধসে বিক্রেতারা আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েও ক্রেতা পাচ্ছেন না এবং এ ব্যবসায় বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে।   জানা যায়, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ফলে নতুন মোটরসাইকেল কেনার আগ্রহ হারাচ্ছেন গ্রাহক। মোটরসাইকেল শোরুমগুলোতে আকর্ষণীয় […]

Continue Reading

মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পঁচা-বাসি গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।   মঙ্গলবার, ৩১ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার হাটখোলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি পঁচা-বাসি গরুর মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাকে ভোক্তা […]

Continue Reading

কালিহাতীতে ফিলিং স্টেশনে অভিযান: তেল মজুত রেখেও ‘বিক্রি বন্ধ’

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখেও বিক্রয় বন্ধ রাখার দায়ে ‘মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশন’কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার, ৩০ মার্চ বিকেলে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।   জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার […]

Continue Reading

সখীপুরে সড়কের পাশ থেকে মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়ে ছিল তার লাশ।   নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন আব্দুল্লাহ আল […]

Continue Reading

গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের অফিস উদ্বোধন

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে উৎসবমূখর পরিবেশে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের অফিস উদ্বোধন, সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার, ২৯ মার্চ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে চারতলা ভবনের নীচতলায় আলফা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি কক্ষে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের এই অফিসটির শুভ উদ্বোধন হয়।   বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক […]

Continue Reading