ধনবাড়িতে এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের হাতে কৃষি উপকরণ বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত জাতের ধান বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার, ২৭ জানুয়ারি উপজেলার ঈদগাঁও মাঠে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে কিসামত প্রযুক্তি গ্রাম কার্যক্রমের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   […]

Continue Reading

ধনবাড়ীতে স্বতন্ত্র এমপি প্রার্থী অবঃ লে. কর্নেল আজাদের পথসভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র তালা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।   রবিবার, ২৫ জানুয়ারী বিকেলে ধনবাড়ী পৌরসভার চালাষ এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে তিনি পথসভা ও ধনবাড়ী বাজারের চালাষ চৌরাস্তা এলাকায় ভোট প্রাথনা করে গণসংযোগ […]

Continue Reading

টাঙ্গাইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আলী

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। শুক্রবার বিকালে তার উপস্থিতিতে প্রধান নির্বাচন সমন্বয়ক আনোয়ার হোসেন এ ঘোষণা দেন। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলুসহ মোহাম্মদ আলীর সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে প্রার্থী মোহাম্মদ আলী ওই সময় কোনো কথা বলেননি […]

Continue Reading

টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এর আগে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।   জানা যায়, এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় ভোটার নম্বর ও ভোটারের পরিচয় নিয়ে অসঙ্গতির কারণে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা […]

Continue Reading

ধনবাড়ীতে বাউল গানের অনুষ্ঠান নিরাপত্তার অভাবে পণ্ড হয়ে গেছে

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে নির্ধারিত বাউল গানের একটি অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানা পুলিশের অনুরোধে উদ্যোক্তারা এটি বন্ধ করে দেন। গত ৭ ডিসেম্বর, রবিবার রাতে যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে এই বাউল গানের অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল।   স্থানীয় সূত্রে জানা গেছে, যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন […]

Continue Reading

ধনবাড়ীতে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার […]

Continue Reading

ধনবাড়ীতে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ নভেম্বর সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার সাড়ে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।   প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এসময় ধনবাড়ী […]

Continue Reading

ধনবাড়ীতে চার বছর আগে নিহত রফিকুল হত্যায় জড়িত অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রায় চার বছর আগে নিহত রফিকুল হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পিবিআই।   মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পিবিআইয়ের টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার। নিহত রফিকুল ইসলাম ধনবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে।   জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি […]

Continue Reading

ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি:  ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানে ধনবাড়ী উপজেলায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। রবিবার, ৫ অক্টোবর সারাদেশের মতো ধনবাড়ীতেও শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হয়েছে।   সকাল ১০টায় উপজেলার বীরতারার কেন্দুয়া শাপলা আইডিয়াল হাইস্কুল এন্ড সুলতান প্রফেসর মডেল কলেজের আয়োজনে এ দিবস পালিত হয়। […]

Continue Reading

মধুপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

হাফিজুর রহমান, মধুপুর প্রতিনিধি: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুপুর ও ধনবাড়ীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার, ৪ অক্টোবর সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে চলে বেলা ৩টা পর্যন্ত।   এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মধুপুরের সভাপতি স্বাস্থ্য সহকারী আঃ […]

Continue Reading