খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ, বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন, ঘাটাইল উপজেলা কমিটি।   মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী গোলাম কিবরিয়া, সার ব্যবসায়ী মোঃ হারুন তালুকদার, সার ব্যবসায়ী বেলাল হোসেন, মোঃ হাসান, সার ব্যবসায়ী মোঃ […]

Continue Reading

ঘাটাইলে এসে স্কুলছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক

ঘাটাইল প্রতিনিধি: ভালোবাসার টানে সুদূর চীন থেকে ঘাটাইলে এসে মায়া আক্তার নামে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন যুবক। উইচ্যাটে পরিচয়ের পর ভালোবাসায় পড়া চীনা ওই যুবকের নাম জংজিয়া মামুসার। তিনি চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা। অপরদিকে মায়া আক্তার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণির মেয়ে।   স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মায়ার […]

Continue Reading

ঘাটাইলের আলোক হাসপাতালের ৩জনসহ সারাদেশে ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সারাদেশে বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় চারজনের মৃত্যু এবং একজনকে ভুল চিকিৎসা-প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের পূর্ণ নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। গত রোববার বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য […]

Continue Reading

টাঙ্গাইলে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিলুফা ইয়াছমিন খান

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী রাজনীতির সুদীর্ঘ ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া মোসাঃ নিলুফা ইয়াছমিন খান আজ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম। ছোটবেলা থেকেই আদর্শ, নীতি ও দলীয় চেতনায় বেড়ে উঠেছেন। তাঁর পিতা মৃত হবিবুর রহমান খান ছিলেন শ্রমিক আন্দোলনের বলিষ্ঠ সংগঠক ও বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন […]

Continue Reading

ঘাটাইলের আসাদুজ্জামান ‘আমার খামার’ দিয়ে স্বাবলম্বী, সফল উদ্যোক্তা

ঘাটাইল প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আসাদুজ্জামান। মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, বাবা প্রয়াত দেওয়ান আলাউদ্দিন। কিন্তু আসাদুজ্জামানের পরিচয় আজ একজন সফল স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা হিসেবে। টিউশনির টাকায় শুরু হওয়া আসাদুজ্জামানের ‘আমার খামার’ এখন যেন সবার খামার বানিয়ে হয়েছেন স্বাবলম্বী।   আসাদুজ্জামান জানান, ২০১৫ সালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ব্যবসায় প্রশাসনে পড়ার […]

Continue Reading

ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।   রবিবার, ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। ইউনিয়নগুলো হলো দেউলাবাড়ি, […]

Continue Reading

টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৩ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ বিজয়ী হবার পর তার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার, ১৪ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।   সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ […]

Continue Reading

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বটতলা ও ঘাটাইলের আঠারোদানা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে ওই দুটি দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের দুইজন খালা ভাগনি ট্রাকের ধাক্কায় আর শহরের বটতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হন।   নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু […]

Continue Reading

ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২ ফেব্রুয়ারী বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের […]

Continue Reading

ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার, ৩১ জানুয়ারি রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   দুর্ঘটনায় নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং গোপালপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয়রা […]

Continue Reading