ঘাটাইলের ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাশ্ববর্তী উপজেলা ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপ ভর্তি ওষুধসহ এক চালক আটক হয়েছেন। পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ।   বুধবার, ২৬ আগস্ট মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোডের কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে একটি […]

Continue Reading

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। […]

Continue Reading

ঘাটাইলে ভূমিদস্যু আতর আলীর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার, ২২ আগস্ট সকালে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।   মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু […]

Continue Reading

তাওহীদের দুই হাত নেই, তবুও স্বপ্ন থামেনি: লক্ষ্য সরকারি চাকরি

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ৭ নম্বর দিগড় ইউনিয়নের গারট্র উত্তরপাড়া (খুশিপাড়া) গ্রামের সন্তান মো. তাওহীদ ইসলাম শারীরিক সীমাবদ্ধতা আর দারিদ্র্যের নিষ্ঠুর পরিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য ইতিহাস লিখে চলেছেন। তাওহীদ ইসলামের জন্ম থেকেই যার দুটি হাত নেই, তবুও তার স্বপ্ন থেমে না তেকে সরকারি চাকরির লক্ষ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহন করছেন।   পিতা মো. […]

Continue Reading

ঘাটাইলে ১ বছরের ব্রিজের কাজ ৪ বছরেও শেষ না হওয়ায় ভোগান্তি!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার পলাতক থাকায় ৪ বছরেও কাজ শেষ হয়নি। বিগত ২০২১ সালের কাজটি শুরু হয়ে ২০২২ সালের (২০ মার্চ) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান সম্পূর্ন কাজ শেষ না করে অজ্ঞাত কারণে ব্রিজের কাজ ফেলে রেখে উধাও হয়ে […]

Continue Reading

ঘাটাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার, ৪ আগস্ট ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া।   পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি […]

Continue Reading

ঘাটাইলে ‘গুড ডেডি ক্যাম্পেইন’: ৩জন শ্রেষ্ঠ বাবাকে সম্মাননা প্রদান

ঘাটাইল প্রতিনিধি: ‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইল উপজেলায় ‘গুড ডেডি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশের ঘাটাইল সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর সুরক্ষা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।   সোমবার, ২০ জুলাই সকালে ঘাটাইল সিডিপি প্রাঙ্গণ বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও […]

Continue Reading

ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ‌’তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।   রবিবার, ১২ জুলাই সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার […]

Continue Reading

ঘাটাইলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, মরিচের বীজ এবং শাক-সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।   বৃহস্পতিবার, ২ জুলাই সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা […]

Continue Reading

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা ও শিক্ষকদের সম্মানী প্রদান

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শুক্রবার, ২৬ জুন সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. […]

Continue Reading