কালিহাতীতে গৃহস্থালিত গরু-মুরগির খামারে ভাগ্য বদল!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পৌজান মুন্দইলে এক সময় যেখানে কৃষিকাজই ছিল জীবিকার একমাত্র অবলম্বন, সেখানে আজ সম্ভাবনার নতুন হাওয়ায় ভাগ্য বদল হয়েছে এলাকাবাসীর। সরকারি উদ্যোগে বাস্তবায়িত ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ বদলে দিয়েছে এখানকার মানুষের জীবনধারা, চিন্তাভাবনা ও আয়ের পথ।   এই প্রকল্পের আওতায় গঠিত হয়েছে প্রোডিউসার গ্রুপ (পিজি) ও ডেইরী […]

Continue Reading

গ্রামীণ মানুষের পুষ্টিকর সুস্বাদু জলজ খাবার মাখনা বিলুপ্তির পথে

ঘাটাইল প্রতিনিধি: দেশের খাল-বিল-ঝিলে জলজ উদ্ভিদ সঠিক পরিচর্যা আর অবহেলায় এখন বৈরী পরিবেশে বিলুপ্তির পথে। নানা কারণে আজকে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ মানুষের পুষ্টিকর সুস্বাদু জলজ খাবার মাখনা।   টাঙ্গাইলের বিল ও নিম্নাঞ্চলে একসময় মাখনার প্রাচুর্য ছিল। বর্তমানে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিয়ান বিলে এর দেখা মেলে। বাহারি রং আর নকশাদার পুষ্টিকর মাখনা ফল এবং […]

Continue Reading

ভূঞাপুরের গোবিন্দাসী গরু হাট এখনো জমে উঠেনি: ক্রেতা শূন্য!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরের গোবিন্দাসীর এক সময়ের সেরা গরু হাটটি এখন পর্যন্ত ক্রেতাশূন্য প্রায়। বিগত কয়েক বছরে হাটে নানা অনিয়ম, অবৈধ টোল আদায়, পাইকারদের নিরাপত্তার অভাব, অতিরিক্ত খাজনা, রাজনৈতিক আধিপত্য বিস্তারসহ নানা কারণে এখন ক্রেতাশূন্য হয়ে পড়ে ঐতিহ্য হারাতে বসেছে হাটটি। সম্প্রতি সরেজমিন ঘুরে হাটজুড়ে এমন চিত্রই দেখা গেছে।   একসময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, […]

Continue Reading

টাঙ্গাইল জেলায় ২ লাখ ৩৭ হাজার কোরবানির পশু প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইল জেলায় ২ লাখ ৩৭ হাজার কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। শেষ সময়ে এখানকার খামারগুলোতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারে খামারে চলছে কোরবানির পশুর বাড়তি যত্ন। ভারতীয় গরু না আসলে ও বাজারমূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে স্বপ্নপূরণের আশা দেখছেন খামারিরা।   […]

Continue Reading

টাঙ্গাইলে পরিবেশ উপদেষ্টার ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার, ২৫ মে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে পরিবেশ উপদেষ্টা জনসেবা চত্বরে দুটি গাছের চারা বৃক্ষরোপণ করেন।   উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে গাছ […]

Continue Reading

টাঙ্গাইলে ওএমএস-এর চাল ও আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীর হতে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকেই টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ন্যায্য মূল্যে ওএমএস এর চাল ও আটা কিনতে নারী পুরুষ ভীর জমিয়ে আছে।   এখানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত […]

Continue Reading

সখীপুরে পলিনেট হাউজে টমেটো চাষে কৃষকরা লাভবান হচ্ছেন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে সাফল্য লাভ করেছেন। তার দেখাদেখি অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে।   জানা যায়, সরকারি সহযোগিতায় সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে এবার টমেটোর আবাদ করেন। বাজারে […]

Continue Reading

সখীপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইল এর উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত […]

Continue Reading

ধনবাড়ীতে দিগন্তজোড়া সোনালি ধান: শ্রমিক সংকট

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলার মাঠজুড়ে এখন কৃষকের স্বপ্নের সোনার ধান পাকতে শুরু করেছে, কিন্তু মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। দিগন্তজোড়া সোনালি ধানের ক্ষেতে হলুদ আর সবুজের মিতালি। কিন্তু শ্রমিক সংকটে বোরো চাষিদের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে।   উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর ধনবাড়ীতে ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ […]

Continue Reading

ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা গরু মোটাতাজাকরণে ব্যস্ত

ধনবাড়ী প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ধনবাড়ী উপজেলার খামারিরা গরু মোটাতাজাকরণ ও বিশুদ্ধ মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর ভিত্তি করে এসব খামারে কোরবানির পশু লালনপালন করা হচ্ছে। বাজারমূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে স্বপ্নপূরণের আশা খামারিদের।   এদিকে শুধু ধনবাড়ী উপজেলায় নয় দেশের প্রায় সকল খামারে চলছে কোরবানির পশুর […]

Continue Reading