টাঙ্গাইলে গৌর ঘোষ মিষ্টান্ন তৈরীর কড়াইয়ে টিকটিকির মল : ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পঁচে যাওয়া দই উদ্ধার এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার কারণে ১ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   বুধবার, ২২ অক্টোবর সকালে টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া পার্ক বাজার […]

Continue Reading

টাঙ্গাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মায়ের চেকে স্বাক্ষর দিয়ে অন্যকে প্রদানের মামলায় ছেলে খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন। অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।   আদালত সূত্র জানায়, মঙ্গলবার, […]

Continue Reading

সখীপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে একটি কলাবাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনেরা। আহত অবস্থায় মেয়েটিকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।   […]

Continue Reading

কালিহাতীতে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় দু’টি দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।   কালিহাতী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার, ২০ অক্টোবর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান […]

Continue Reading

করটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ-নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজার এলাকায় পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।   শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে চাঁদা না পেয়ে হোটেল ভাংচুর ও অর্থ লুটের অভিযোগে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাসে আব্দুর রহমান হোটেলে  চাঁদা না পেয়ে হোটেল ভাংচুর করে, অর্থ লুটসহ ম্যানেজার ও কর্মচারীকে মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর দুপুর ৩ ঘটিকার সময় ক্ষুদিরামপুর বাইপাসে আব্দুর রহমান হোটেল ভাংচুর ও অর্থ লুটসহ মারধরের ঘটনা ঘটলেও আজকে ১৮ অক্টোবর মামলা […]

Continue Reading

সখীপুরে শিশু ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

সখীপুর প্রতিনিধি : সখীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নলুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃত ফজলু মিয়া (৪০) উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা হওয়ার পর তাঁকে দলীয় […]

Continue Reading

টাঙ্গাইলে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪। গ্রেফতারদের মধ্যে একজন বিএনপি নেতা রয়েছে বলে জানা গেছে।   গ্রেফতারকৃতরা হলেন, সখীপুরের প্রতিমাবংকী গ্রামের আজাহার আলীর ছেলে ফজলু মিয়া (৪০) ও কালিহাতীর তেজপুর রতনগঞ্জ গ্রামের সোলায়মান ভূইয়ার ছেলে মেহেদী হাসান মিলন (৩০)। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে র‌্যাব […]

Continue Reading

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, টাঙ্গাইলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার, ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।   সম্মেলনে ফোরামের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম মনসুর আহামেদ খান বিপন। এদিন সাধারণ সম্পাদকসহ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য তিনটিতে সিনিয়র […]

Continue Reading

ধনবাড়ীতে চার বছর আগে নিহত রফিকুল হত্যায় জড়িত অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রায় চার বছর আগে নিহত রফিকুল হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পিবিআই।   মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পিবিআইয়ের টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার। নিহত রফিকুল ইসলাম ধনবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে।   জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি […]

Continue Reading