টাঙ্গাইলে সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ২১দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইল-এর ব্যবস্থাপনায় সদর উপজেলার […]

Continue Reading

ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: বাবা গ্রেফতার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে মানসিক ভারসাম্যহীন বাবার বিরুদ্ধে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার, ২ নভেম্বর রাতে উপজেলার কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহা (৩) ওই গ্রামের গ্রামের মুক্তার আলীর মেয়ে। এ ঘটনার সোমবার (৩ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মুক্তার আলীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।   স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় […]

Continue Reading

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে ওজনে কম-দাম বেশি রাখায় জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার, ১ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।   অভিযানে উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে […]

Continue Reading

টাঙ্গাইলে সৌদি রিয়ালের প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক : সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন তিন লাখ টাকা। ঘটনার পর তিনি হতবাক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।   বুধবার, ২৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইল পৌর শহরের ল্যাবজোন […]

Continue Reading

দেলদুয়ারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় একই স্থানে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী। উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ১ নভেম্বর (শনিবার) দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার […]

Continue Reading

টাঙ্গাইলে ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।   বুধবার, ২৯ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে আক্রান্ত হন তিনি। জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় […]

Continue Reading

সখীপুরে পাহাড়ের মাটি কাটায় ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় পাহাড়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে রফিকুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার, ২৭ অক্টোবর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।   ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, […]

Continue Reading

করটিয়ায় প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামে প্রেমের অভিযোগে কারাগারে থাকা এক যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২৬ অক্টোবর সকালে নামদার কুমুল্লি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।   মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের হিতৈষী ব্যক্তিবর্গ হাফিজ উদ্দিন ভুইয়া, খলিলুর রহমান, আশরাফ আলী মিঞা, […]

Continue Reading

মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরে বারই খাল থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি গোলাপী বেগম (৩২) নামে তিন সন্তানের জননী তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন। রবিবার, ২৬ অক্টোবর সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে স্থানীয়রা কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে […]

Continue Reading

কালিহাতীতে শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি : কালিহাতীতে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর দুপুরে গ্রেফতারকৃত শিক্ষককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়৷   স্থানীয়রা জানায়, গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২ নম্বর শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন শিক্ষক […]

Continue Reading