মির্জাপুরে দিনে টিউবওয়েলের পানিতে নেশাদ্রব্য মিশিয়ে রাতে চুরি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় দিনের বেলায় টিউবওয়েলের পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দুই পরিবারের নয়জনকে অচেতন করে রাতে দুই বাড়িতে সিঁধ কেটে সর্বস্ব লুটে নিয়েছে চোরের দল। গত রবিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের হাতেম আলী খানের দুই ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে ভিক্ষুক বেশে দুজন মহিলা ওই […]

Continue Reading

ঘাটাইলে অটোভ্যান চালক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে রক্তাক্ত অবস্থায় জাহিদ হাসান (১৪) নামে গলাকাটা এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জাহিদ হাসান ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে। সে স্থানীয় বলরামপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র। […]

Continue Reading

নাগরপুরে বাকিতে ইয়াবা বিক্রি না করায় ফরিদকে খুন করা হয়

নিজস্ব প্রতিবেদক: নাগরপুর উপজেলায় ফরিদউদ্দিন নামের এক ব্যক্তিকে বাকিতে ইয়াবা বড়ি বিক্রি না করায় তিনজন মিলে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ফরিদের মৃত্যু নিশ্চিত করে তাঁর কাছে থাকা ইয়াবা বড়ি নিয়ে পালিয়ে যান ওই তিন ব্যক্তি। ফরিদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত তিনজন বুধবার টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব […]

Continue Reading

টাঙ্গাইলে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার, অপহৃত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় অভিযান চালিয়ে নাহিদ চৌধুরী নামের এক অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দলের আট সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্রেফতারের পর অপহরণকারীদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালাম মিয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা […]

Continue Reading

গোপালপু‌রে মাদক সেবন করার সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

গোপালপু‌র প্রতি‌নি‌ধি: গোপালপু‌রে মাদক সেবন করার সময় এক ছাত্রলী‌গ ও এক যুবলীগের নেতা‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। প‌রে ভ্রাম্যমাণ আদালত তা‌দের এক মা‌সের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ক‌রেন। দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হো‌সেন গোপালপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক। এছাড়া গ্রেপ্তারকৃত খোকন যুবলীগ নেতা। বুধবার, ২২ ফেব্রুয়া‌রি বি‌কে‌লে গোপালপুর পৌরসভার এক‌টি এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। […]

Continue Reading

পিতা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ভাড়াটিয়া খুনি দিয়ে পিতাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়াকে টাঙ্গাইল র‌্যাব-১৪ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৩ সালের মির্জাপুর উপজেলার বাংগুরী গ্রামের চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়া,নায়ারগঞ্জে আত্মগোঁপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ […]

Continue Reading

মধুপুর বন থেকে অর্ধগলিত এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার বনাঞ্চলের জাঙ্গালিয়া এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার (৩৫/৪০) অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি প্রাকৃতিক শাল গজারি বনের কাছেই সামাজিক বনায়নের নিলামের গাছ কাটা হচ্ছে। সেখান থেকে ডালপালার লাকড়ি সংগ্রহ করতে তিনজন মহিলা সকাল ১১টার দিকে যায়। সেখানে […]

Continue Reading

দেলদুয়ারে বিদেশ পাঠানোর ফাঁদে ফেলে বিধবাকে ধর্ষণ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে ৩৫ বছর বয়সী বিধবা নারীকে বিদেশ পাঠানোর ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ নামে এক দালালের বিরুদ্ধে। উপজেলার দেউলি ইউনিয়নের মাইঠান গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৫৫) ওই নারীকে ২য় দফা ধর্ষণ করেছে অভিযোগে মঙ্গলবার রাতে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন ওই নারী। জানা গেছে, ৩৫ বছর […]

Continue Reading

সখীপুরে এতিমখানায় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই হাফেজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। নিহত ওই শিক্ষার্থী আল আমিন (২০) উপজেলার বেতুয়া মধ্যপাড়া শামছুল আলম ছেলে। হাফেজিয়া মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের […]

Continue Reading

মির্জাপুরে মসজিদ ইমামকে মারধর, গ্রেফতার ২ ভাই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার ফতেপুরের হাতকুড়া গ্রামের মসজিদের ইমামকে মারধরের ঘটনায় দু’ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার, ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৫) ও আশরাফুল ইসলাম কদম আলী (৩০)। জানা গেছে, হাতকুড়া […]

Continue Reading