tangail news

কালিহাতীতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে হিটস্ট্রোকে ছাত্রীর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে হিটস্ট্রোকে খেলার মাঠেই রিয়া আক্তার (১০) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবারের (৩০ মে) খেলায় সদর উপজেলার এক ছাত্রী মাঠে অসুস্থ হয়ে পড়েছে। রিয়া আক্তার কালিহাতীর ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী […]

Continue Reading
জেলা যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

জেলা যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে ) দুপুর ২ টায় টাঙ্গাইল গোডাউন বাজারে সামনে টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালার উদ্যোগে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা […]

Continue Reading
Tangail-Judges-court-pic

টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে লিপি বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এই রায় দেন। দণ্ডিত লিপি বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী। সরকারি কৌঁশুলী (পিপি) এডভোকেট এস আকবর খান জানান, ২০২২ […]

Continue Reading
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খানের মৃত্যুবরণ

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খানের মৃত্যুবরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম খান রফিক (৬০) মৃত্যুবরণ করেছেন। তিনি মঙ্গলবার দুপুরে শহরের মেইন রোডস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রফিকুল ইসলাম খান দেলদুয়ার উপজেলার আটিয়া নিবাসী প্রয়াত রবিউল হোসেন খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ এশা টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান […]

Continue Reading

করটিয়ায় মুদির দোকান আগুন ধরিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলাধীন করটিয়া মাজার গেইট এলাকা ঢেলি করটিয়ায় একটি মুদির দোকান আগুন ধরিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ মে বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় মুদির দোকান ঘরটি আগুনে পুড়ার ঘটনা ঘটে। জানা যায়, দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। উক্ত […]

Continue Reading