সখীপুরে সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তাঁর আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।   বুধবার, ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) […]

Continue Reading

ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও একটি বেকারির কার্যক্রম বন্ধ করা হয়েছে।   ১৪ সেপ্টেম্বর, সোমবার উপজেলার ভূঞাপুর বাসস্ট্যান্ডে ও নিকরাইল বাজার এলাকাতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় তিনি বলেন, অভিযোগ এর ভিত্তিতে এই বাজারে অভিযান পরিচালনা […]

Continue Reading

মধুপুরে সংস্কারহীন কাঁচা সড়কে ১২ গ্রামের মানুষ চরম দুর্ভোগে!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের সীমান্তঘেঁষা গারো অধ্যুষিত এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টেলকি-কাকড়াগুণী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাঁদা আর খানাখন্দে একাকার হয়ে যাওয়ায় ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশেষ করে সড়কটির বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য না […]

Continue Reading

ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পাশে বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে এবার মিলেছে সরকারি ওষুধ- এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দেখা গেছে। এর আগে গত সপ্তাহে রাতের আঁধারে একটি মিনি ট্রাকভর্তি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলার সময় আটক করেন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর […]

Continue Reading

মধুপুরে চার শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ সেপ্টেম্বর আয়োজিত এ ক্যাম্পে এলাকার চার শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলামসহ অভিজ্ঞ […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথমবারের মতো চলছে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং দেশব্যাপী মিষ্টির আরও প্রসার ঘটাতে প্রথমবারের মতো তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ শুরু হয়েছে।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনের এ ‘সুইট ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িরও প্রদর্শন করা হয়েছে। […]

Continue Reading

মধুপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গোলাবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তা থেকে দূরে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মধুপুর থানা ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

Continue Reading

টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দূষণ কমাতে উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তুলতে ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।   টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩১ আগস্ট এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ সেপ্টেম্বর এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই দিনে দুই প্রতিষ্ঠানের ৩০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে […]

Continue Reading

টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজনে বেকার ২ হাজার ২৭ জন তরুণ-তরুণী!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি হয়েছে। পাশাপাশি বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের চাকরি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। ফলে মেলার মাধ্যমে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। […]

Continue Reading

জামুর্কী ইউনিয়নের উফুলকি ঘোষপাড়ার ঘি জৌলুস হারাতে বসেছে!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামের ঘোষপাড়ার নিভৃত পল্লিতে তৈরি ঘি, ছানা ও টক দই। যা বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ঘোষপাড়ার খাঁটি ঘিয়ের সুখ্যাতি দেশজুড়ে। যুগ যুগ ধরে চলা এই ব্যবসা পৃষ্ঠপোষকতার অভাবে এখন জৌলুস হারাতে বসেছে।   সরজমিনে ঘোষপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতেই যন্ত্রের শোঁ শোঁ শব্দ, কেউ […]

Continue Reading