সখীপুরে অভিনব এই প্রতারণা: ১৪ বছর আগে পিতাকে মৃত দেখিয়ে সম্পত্তি বেদখল

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী ইন্নছ নগর গ্রামের দানেছ আলী এখনও বেঁচে আছেন, তাঁর বয়স ৯২ বছর। কিন্তু কাগজে-কলমে তিনি মৃত। দানেছ আলীকে মৃত দেখিয়ে ৫ বছর আগে ভোটার তালিকা থেকে তাঁর নাম কাটা হয়। শুধু যে নাম কাটা হয়েছে তা নয়, তাঁর নামে কোনো সম্পত্তিও নেই। ১৪ বছর আগে পিতাকে মৃত দেখিয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে পৌরসভা স্টাফের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার মেহেদী নামের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ পাওয়ায় কতিপয় মাতাব্বর ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। অভিযোগটি অধিকতর তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।       […]

Continue Reading

টাঙ্গাইলে অবৈধভাবে নদী কাটার মহোৎসবে প্রভাবশালীরা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায় নিউ ধলেশ্বরী নদীর সাত কিলোমিটার এলাকার কয়েকটি স্পটে তীর কেটে মাটি বিক্রির এক মহোৎসবে নেমেছে মাটিখেকোরা। দিনের আলোয় সুনশান নিরবতা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাত ৯টার পর নদীতীর এলাকায় প্রতিযোগিতা শুরু হয়। জনস্বার্থে নদীতীর ও জমির টপসয়েল কাটা বন্ধে পৌরসভার উদ্যোগে মাইকিং করা হলেও কেউ কর্ণপাত করছেন […]

Continue Reading

টাঙ্গাইলে পুংলি নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ

সুলতান কবির: টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে রাতের আঁধারে পুংলি নদীর পাড় কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে উজ্জল নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।       জানা যায়, মাটি ব্যবসায়ী উজ্জল কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের বিএনপি নেতা হালিম ডিলারের ভাতিজা। উজ্জল শুধু মাটি ব্যবসায়ী নয়, চুরি- ছিনতাই, মাদক ও ডাকাতিসহ প্রায় অর্ধ ডজন […]

Continue Reading

কালীহাতীর এলেঙ্গায় পোস্ট মাস্টারের বিরুদ্ধে মুনাফার টাকা আত্মসাতের অভিযোগ

কালীহাতী প্রতিনিধি: কালীহাতী উপজেলার এলেঙ্গা পোস্ট মাস্টারের বিরুদ্ধে গ্রাহকের মুনাফার প্রায় লাখ টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোবিন্দ সূত্রধর ও লিপি সাহা নামের দুই গ্রাহক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রতারণায় জড়িত পোস্টমাস্টার শাহজাহান আলীর কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের তদন্ত শুরু হলেও এলেঙ্গার পোস্ট মাস্টার শাহজাহান আলী মুনাফার […]

Continue Reading

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে কর্তৃপক্ষের সম্মতি ছাড়া জায়গা বরাদ্দের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের সম্মতি ছাড়াই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি দোকান নির্মাণে জায়গা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একতলা ভবনের নির্মাণকাজও শেষ হয়েছে। হাসপাতাল চত্বরে দোকান নির্মাণে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও অনুমোদন মেলেনি। এরপরও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ কমিটির প্রভাবশালী সদস্যরা জায়গা বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগে জানা […]

Continue Reading

মির্জাপুরে টিআর-কাবিখা আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে টিআর, কাবিখাসহ অর্থ আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।       আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেন। এর […]

Continue Reading

কালিহাতীতে অবৈধভাবে মজুদ রাখায় দুই রাইস মিল মালিককে জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে ধান চাল মজুদ রাখা ও লাইসেন্সবিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।       মঙ্গলবার, ২৩ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম […]

Continue Reading

মির্জাপুরে বর্ধিত বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে সরকার ঘোষিত বর্ধিত বেতনের দাবিতে উত্তরা স্পিনিং মিলস লিমিটেড-এর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।       বুধবার, ১০ জানুয়ারি দুপুর ২টা থেকে শ্রমিকরা মিলের সামনে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। অবরোধ প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। এসময় টাঙ্গাইলের দিকে যান চলাচল বন্ধ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি […]

Continue Reading

ভূঞাপুরে সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের একাউন্টের টাকা কেটে নেয়ার অভিযোগ!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নেয়া হয়েছে। কেটে নেয়ার এমএমএস গ্রাহকদের মোবাইলে পাঠানো হয়েছে।     মঙ্গলবার, ২ জানুয়ারি গ্রাহকরা টাকা কেটে নেয়ার এমন এসএমএস পেয়ে সোনালী ব্যাংক ভূঞাপুর শাখায় ভিড় করছেন। এতে আতঙ্কিত গ্রাহকরা। অনেকেই তাদের একাউন্ট দেখতে ভিড় করছেন। সরেজমিনে উপজেলার ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকে গিয়ে দেখা […]

Continue Reading