মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে যমজ শিশুর মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।       শিশুরা উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকরপাড়া গ্রামের উপেন্দ্র বাদ্যকর ও মনিকা বাদ্যকর দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ […]

Continue Reading

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে পৃথকস্থানে দুইজন নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার পৌলি ও সল্লা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ১৬ জানুয়ারি ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।       নিহতদের মধ্যে পৌলি নামক স্থানে নিহত ব্যক্তির নাম জানা গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের নূরনবীর মেয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নাগরপুর ও ঘাটাইল উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজছাত্রসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।       রবিবার, ১৪ জানুয়ারি সকালে ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর […]

Continue Reading

কালিহাতীতে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।       শনিবার, ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাইদের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে মরদেহটি দেখে […]

Continue Reading

টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় আগুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।     জানা যায়, কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। আগুনে ভবনটির একটি দরজা […]

Continue Reading

ভূঞাপুরে কেটে নেওয়া টাকা ফেরত পেয়েছেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব থেকে কেটে নেওয়া টাকা গ্রাহকদের হিসাবে ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটি সমাধান করে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার রাইসুল আমিন।       জানা গেছে, গতকাল মঙ্গলবার কারিগরি ক্রটির জন্য বেশ কিছু গ্রাহকের সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে ঋণের সঙ্গে সমন্বয় হওয়ায় […]

Continue Reading

ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে শিক্ষিকার মৃত্যু

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে একজন সহকারী শিক্ষিকা। উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে তিনি মৃত্যুবরণ করেন।     বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মৃত্যুবরণ করেন তিনি। রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী ও অর্জুনা […]

Continue Reading

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দায়িত্বরত আনসার সদস্যের

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে ট্রেনে কাটা পড়ে লাইনে পাহারত রূপচান (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে।     নিহতের সহকর্মী ছানোয়ার জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে […]

Continue Reading

কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।       নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল গ্রামের হিরামন বেওয়া (৭০) ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নাগবাড়ী গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে আব্দুল্লা (১১)। তারা সিএনজির […]

Continue Reading

টাঙ্গাইলে নৌকা প্রতীকের মিছিলে হামলা, তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে মিছিলে কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌকার সমর্থক ও তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে।     রবিবার, ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকালে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন আহত রোকনের বাবা […]

Continue Reading