টাঙ্গাইলে গুলিবিদ্ধ কলেজছাত্র ইমন অবশেষে মৃত্যুবরণ করেছেন

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র ইমন (১৮) মৃত্যুবরণ করেছেন। রবিবার, (১৮ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক ছিলেন।     গত ৪ আগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইমন গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় […]

Continue Reading

নিহত সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে – উপদেষ্টা নাহিদ ইসলাম

ধনবাড়ী প্রতিনিধি: যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে গুলি করে হত্যা করেছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।     সকালে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাজিদের জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধনবাড়ী উপজেলার বিলকুকডি […]

Continue Reading

গোপালপুরের কলেজছাত্র ইমন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুশয্যায়!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার মেধাবী কলেজছাত্র ইমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।     গত ৪ আগস্ট বিকালে মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইমন (১৮) গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে […]

Continue Reading

বাসাইলে বিলের পানি দেখতে গিয়ে দাদি-নাতনি নিহত!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় বিলের পানি দেখতে গিয়ে গোসল নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)। গ্রামের বাড়ি এখানে হলেও তারা ঢাকায় বসবাস করতেন। […]

Continue Reading

ঘাটাইলের জিওসি মির্জাপুরে পুঁড়িয়ে দেয়া গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করলেন

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার পুঁড়িয়ে দেয়া গোড়াই হাইওয়ে থানা ও মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসীহুর রহমান। শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে তিনি গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করেন। তারপর তিনি সেখান থেকে এসে মির্জাপুর থানা পরিদর্শন করেন ও কর্মবিরতিতে থাকা সকল পুলিশকে দেশ […]

Continue Reading

ভূঞাপুরে ভেঙে পড়ল নির্মাণাধীন ব্রিজ: ধামাচাপার চেষ্টা: কাজ বন্ধ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজের ঢালাই দেওয়ার সময় ভেঙে নদীতে পড়ে গেছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনাটি ধামাচাপা দিতে রাতের মধ্যেই সব সরিয়ে ফেলেছে। এরপরই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় সওজ কর্তৃপক্ষ। জানা যায়, ভূঞাপুর লৌহজং নদীর অংশের বীরহাটি এলাকার ওই খালের উপর একটি ব্রিজ নির্মাণ হচ্ছে। ব্রিজটি দুইভাগ করে সাটারিং তৈরি করা হয়। সম্প্রতি […]

Continue Reading

টাঙ্গাইলে তিন থানায় হামলা-সংঘ‌র্ষে আহত অর্ধশত: নিহত ১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সদর থানা, ধনবাড়ী‌ ও বাসাইল থানায় হামলা ও সংঘ‌র্ষে সিয়াম নামের একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এতে প্রায় অর্ধশত মানুষ আহত হ‌য়ে‌ছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।     সোমবার, ৫ আগস্ট বিকেলে ধনবাড়ী থানা ও বাসাইল থানায় ও সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় হামলা ও সংঘর্ষের ঘটনাগু‌লো ঘটে। এ সময় অন্তত ৪০ […]

Continue Reading

মির্জাপুরের গোড়াই হাইও‌য়ে থানা‌য় হামলা ও অ‌গ্নিসং‌যোগ: ও‌সিসহ ১০ জন আহত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপু‌র উপজেলার গোড়াই হাইও‌য়ে থানা‌তে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ চা‌লি‌য়েছে। এই ঘটনায় থানার ও‌সিসহ ১০ জন আহত হ‌য়ে‌ছে। এছাড়া থানায় পু‌লি‌শের চার‌টি গা‌ড়ি‌তে আগুন দেয়া হয়। প‌রে থানা পু‌লি‌শের সদস্যরা গোড়াই পু‌লিশ সদস্যদের উদ্ধা‌র ক‌রে।     র‌বিবার, ৪ আগষ্ট বি‌কে‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের গোড়াই হাইও‌য়ে থানা‌তে হামলা ভাঙচুর ও […]

Continue Reading

ভূঞাপুরে প্রেমিকার বিয়ের চাপ সইতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে প্রেমিকাকে না পাওয়ার ক্ষোভ থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র। বৃহস্পতিবার, ১ আগষ্ট সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।   কলেজছাত্র কাদের উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামের দুলাল মন্ডলের ছেলে। তিনি ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। […]

Continue Reading

ঘাটাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।     মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ধলাপাড়া-দেওপাড়া আঞ্চলিক সড়কের মলাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত […]

Continue Reading