ঘাটাইলে শিক্ষা সফরের চারটি স্কুলবাসে ডাকাতি, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি স্কুলবাস ডাকাতদের কবলে পড়েছে। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ভোর সোয়া চারটার দিকে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের লক্ষণের বাধা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বাস থেকে লুট করেছে নগদ টাকা, স্বর্ণ ও স্মার্টফোন। এ নিয়ে গত ১০ দিনে এই সড়কে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, ময়মনসিংহ বিভাগের […]

Continue Reading

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর মির্জাপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী এক যাত্রী ১০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় এ মামলা দায়ের করেন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।   জানা গেছে, গত সোমবার, ১৮ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১১টার […]

Continue Reading

টাঙ্গাইলে প্যান্টের পকেটে জন্মসনদ দেখে যুবকের মরদেহ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অভিজিত কুমার (২৬) নামে এক যুবকের প্যান্টের পকেটে জন্মসনদ দেখে তার মরদেহ শনাক্ত করেছে থানা পুলিশ। সোমবার, ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।   পুলিশ ও স্থানীয়রা জানান, অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের […]

Continue Reading

কালিহাতীতে বাসচাপায় ভ্যান চালকসহ নিহত ২

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বাসচাপায় ভ্যান চালকসহ দুজনের প্রাণ গেছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার জোকারচর এলাকার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ নম্বর ব্রিজের কা‌ছে এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল জানান।   নিহত‌রা হলেন- কালিহাতী উপজেলার কুর্শাবেনু্ এলাকার মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক আব্দুল হালিম (৩৫) ও উপজেলার গবিন্দপুর […]

Continue Reading

টাঙ্গাইলে রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাংচুর: প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার, ১০ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের […]

Continue Reading

কা‌লিহাতীতে বাসচাপায় ২ মোটরসাইকে‌ল আরোহী নিহত

কা‌লিহাতী প্রতিনিধি: কা‌লিহাতীতে মহাসড়‌কে বাসের চাপায় রা‌কিব (২৮) ও রিজভী (৩০) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে। নিহত রা‌কিব ও রিজভী টাঙ্গাইল সদর উপ‌জেলার নগর জল‌ফৈ এলাকার বাসিন্দা । শুক্রবার, ৭ ফেব্রুয়ারি রাত সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলার ৪ নম্বর ব্রিজের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।   যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক […]

Continue Reading

কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতী প্রতিনিধি: কা‌লিহাতী‌ মহাসড়‌কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রা‌কিব মোল্লা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার, ৩১ জানুয়া‌রি ভো‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার পুং‌লি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত রা‌কিব মোল্লা ব‌রিশা‌লের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্লার ছে‌লে। তিনি মোটরসাইকেল‌যো‌গে উত্তরব‌ঙ্গের দি‌কে যাচ্ছিলেন। এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ ব‌লেন, ঢাকা […]

Continue Reading

টাঙ্গাইলে রডমিস্ত্রির গলা কেটে মরদেহ রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় এক রডমিস্ত্রির গলা কেটে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলচান মিয়া (১৮) ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত […]

Continue Reading

ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। সোমবার, ২৭ জানুয়ারি ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবাড়ি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো […]

Continue Reading

ভূঞাপুরে টিউবওয়েলের পানি পানে তিন পরিবারে ১২ জন অসুস্থ: তিন বাড়িতে চুরি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে টিউবওয়েল পানিতে নেশাদ্রব্য মিশিয়ে একরাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের কমপক্ষে ১২ জন অচেতন হয়ে অসুস্থ হয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নিয়েছেন।   এ খবর পেয়ে গতকাল শনিবার, ২৫ জানুয়ারি দুপুরে ভূঞাপুর থানা পুলিশ ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করেছে। এর আগে শুক্রবার, ২৪ জানুয়ারি রাতের কোন এক […]

Continue Reading