জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আজকে বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধীদলের উদ্দেশে বলতে চাই- শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র, অহেতুক জ্বালাও পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।   মঙ্গলবার, ১১ আগস্ট দুপুরে বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান […]

Continue Reading

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: বাসাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার, ৯ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।   মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে […]

Continue Reading

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।   বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান […]

Continue Reading

বাসাইলে খাল পুনঃখনন শেষে টাকা ফেরত দিলেন ইউএনও!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় সুন্দরীখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে টাকা কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।   উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া হতে আরোহা জীবনেশ্বর ভায়া ছয়শত বিল পর্যন্ত সুন্দরী […]

Continue Reading

বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২৬-২০২৭’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২৬ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।   সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল […]

Continue Reading

টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ডিসি অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তার (এও) বিরুদ্ধে আত্মীয়ের জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৫ জুলাই দুপুরে ভুক্তভোগী কানিজ ফাতেমা প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।   সংবাদ সম্মেলনে বাসাইল উপজেলার মটরা গ্রামের মো. রহিজ উদ্দিনের একমাত্র মেয়ে কানিজ ফাতেমা লিখিত বক্তব্যে বলেন, তার বাবা-চাচারা তিন […]

Continue Reading

বাসাইলে জঙ্গলে পরিত্যক্ত এক নবজাতক কন্যা শিশু উদ্ধার!

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার, ৯ জুলাই বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।   স্থানীয়রা জানায়, উপজেলার বিয়ালা মাদরাসার […]

Continue Reading

সখীপুর-বাসাইলের মানুষের আজো ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল!

বাসাইল প্রতিনিধি: সখীপুর ও বাসাইল উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বংশাই নদের দুই পাড়ে বসবাস করে হাজারো মানুষ। কিন্তু নদের ওপর কোনো সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা নৌকাই তাদের একমাত্র ভরসা। সখীপুর উপজেলার পশ্চিম সীমান্ত ও বাসাইল উপজেলার উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।   স্থানীয়দের মতে, বাসাইল উপজেলার সুন্যা বাজারসংলগ্ন বংশাই […]

Continue Reading

বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৮ জুন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।   ‘অল্প সময়ে, স্বল্প-খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে […]

Continue Reading

খোলচিঠি: মোঃ কাইয়ুম সরকার, বাসাইল, টাঙ্গাইল

‍”প্রিয় বাসাইল উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির নিলাম টেন্ডার অনুষ্ঠিত হয় গত ৩ জুন সকাল ১১ ঘটিকায় বাসাইল উপজেলা পরিষদ সভাকক্ষে। সেখানে বাসাইল নির্বাহী অফিসার মহোদয় ৪ সদস্য বিশিষ্ট নিলাম কমিটির উপস্থিতিতে গাছ বিক্রির টেন্ডার বা নিলাম আহ্বান করেন। সেখানে উপস্থিত ৩০ জন ক্রেতা নিলাম ডাকে অংশগ্রহণ করেন। যে সর্বোচ্চ […]

Continue Reading