বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। তাকে এক বছর আগে […]

Continue Reading

মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আটক ১

মধুপুর প্রতিনিধি: মধুপুরে কবিরাজি চিকিৎসার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলার পর পুলিশ এক অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে।   মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। তাঁর বুকে […]

Continue Reading

দেলদুয়ারে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার […]

Continue Reading

ভূঞাপুরে চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে চাঁদা না পেয়ে পাটকলের ম্যানেজারকে হুমকি দেওয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।   গত সোমবার, ২৪ আগস্ট সন্ধ্যায় ভূঞাপুর থানাধীন সারপলশিয়া মৌজায় অবস্থিত ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কোম্পানিতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের সুপারভাইজার মো. আক্তার হোসেন […]

Continue Reading

করটিয়ায় মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার, ২৫ আগস্ট অনুষ্ঠিত এ সভায় বক্তারা জানান, তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার থামাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। […]

Continue Reading

নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে হত্যার পর মাটি চাপা: গ্রেপ্তার ১

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শামিম (২৩) নামের এক পলিটেকনিক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি ঘাতকের বাড়ির পাশে মাটি চাপা দেয়া হয়।   মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শামিম ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির […]

Continue Reading

মির্জাপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা: ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন। এ ঘটনায় রোববার, ২৩ আগস্ট ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।   […]

Continue Reading

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামে নেশা জাতীয় দ্রব্য মিশানো লবন খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৭জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গৃহস্বামী আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর। এমন খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ তাদের চিকিৎসার খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।   স্থানীয় বাসিন্দা রাজু ফকির […]

Continue Reading

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌলী এলাকার প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ জনগন কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। […]

Continue Reading