ধনবাড়ীতে নানার ধর্ষণে স্কুল পড়ুয়া নাতনী অন্তঃসত্ত্বার অভিযোগ

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় ছয় মাস আগে ফজলুল হক (৫৫) নামের দুঃসম্পর্কের নানার ধর্ষণে স্কুল পড়ুয়া এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার যদুনাথপুর ইউনিয়নের সাত্তারকান্দি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।     জানা যায়, দুই সন্তানের জনক ফজুলল হক একই গ্রামের মৃত জহুরুল হকের ছেলে। সম্প্রতি এ বিষয়টি জানাজানি হলে তিনি গা ঢাকা দিয়েছেন। […]

Continue Reading

সখীপুরে লাল মাটির টিলাসহ বনভূমি কাটার মহোৎসব চলছে!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বন ও পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবাধে ফসলী জমির মাটি, বনভূমি উজারসহ লাল মাটির টিলা কাটার মহোৎসব চলছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র দেদারসে মাটি কেটে বিক্রি করছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছে না মাটি ব্যবসায়ীরা।       উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা!

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগসহ ২১ দফা দাবিতে প্রক্টরের কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের সকল গেইট, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।     ২১ দফা দাবিতে রোববার থেকে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও […]

Continue Reading

গোপালপুরে শিশুকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে চার বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বিষপান করিয়ে হত্যার পর বাবা-মা আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই দম্পতি এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। সোমবার, ২৭ মে ভোররাতে পৌরশহরের থানাব্রিজ সংলগ্ন হেমনগর রোডে হারুন অর রশিদের বাসায় এ ঘটনা ঘটে। তারা ওই বাসার চারতলায় ভাড়া থাকতেন। নিহত শিশুটি ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের […]

Continue Reading

কালিহাতী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার নির্বাচন স্থগিত চেয়ে ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মনোনয়ন সংগ্রহে ইচ্ছুক অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত […]

Continue Reading

টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: ৮ মাসের অন্তস্বত্ত্বা!

সুলতান কবির: টাঙ্গাইল পৌরসভার কাজীপুরে চৌদ্দ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে ৮ মাসের অন্তস্বত্ত্বা হয়ে পড়েছে। সম্প্রতি ওই প্রতিবন্ধীর শাররীক গঠন পরিবর্তন হওয়ায় বিষয়টি জানাজানি হয়। শুক্রবার, ২৪ মে শহরের মমতাজ ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করার পর নিশ্চিত হয় ভুক্তভোগী কিশোরীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, টাঙ্গাইল পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজিপুরের […]

Continue Reading

সাংসদ হত্যার আসামী শিলাস্তির শাস্তি চাইলেন তার গ্রামের স্বজন!

সময়তরঙ্গ ডেক্স: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমানের পৈত্তিক বাড়ী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নে। তবে সে অপরাধী হয়ে থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার চাচাতো দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। শনিবার, ২৫ মে দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গ্রামের মিয়াবাড়িতে গেলে কথা […]

Continue Reading

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচন: বিজয় মিছিলে হামলার পাল্টপাল্টি অভিযোগ!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ ওঠেছে পরাজিত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার, ২৪ মে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে ওই হামলার ঘটনায় পরাজিত প্রার্থীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মালেক ভূইয়াসহ উভয়পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী উপজেলা […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মেসে ভিডিও ধারণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীদের একটি মেসে ভিডিও ধারণের অভিযোগে সঠিক বিচার না পাওয়ায় বিশ্বব্যিালয়ের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার, ২৩ মে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা মুক্তমঞ্চে অবস্থান নিয়ে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবাদকারী শিক্ষার্থীরা মুক্তমঞ্চে অবস্থান করছেন। ভূক্তভোগী ছাত্রীদের অভিযোগ, স্থানীয় সরকার বাড়ির ছাত্রীদের মেস […]

Continue Reading

টাঙ্গাইলে আদম তমিজি ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের আদালত শিল্প প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার, ২৩ মে দুপুরে চেক ডিসঅনারের দুটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মোঃ মাহমুদুল মোহসীন আদম তমিজি হকসহ পাঁচজন আসামির বিরুদ্ধে এ গ্রেফতারি […]

Continue Reading