দেলদুয়ারে সম্পত্তির জন্য শ্বাশুড়ির সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় শ্বাশুড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। রবিবার দিবাগত রাত দুইটার দিকে ডুবাইল ইউনিয়নের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সুমিতা (৩৮)। তিনি মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নিহত সুমিতার স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে সুমিতা’র […]

Continue Reading

ভূঞাপুরে ডাক্তারকে মারপিটের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে জমি সংক্রান্তের বিরোধের জেরে ডা. যুবায়ের আহমেদকে মারপিট ও লাঞ্ছিতের অভিযোগে উঠেছে ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার শাস্তির দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় গোবিন্দাসী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটি ও এলাকাবাসী। […]

Continue Reading

বাসাইলে ছেলের নির্যাতনে বাড়ি ছাড়া বৃদ্ধার অভিযোগ

বাসাইল প্রতিনিধি: বাসাইলে ছেলের অত্যাচারে জমিরন বেগম (৭৫) নামের এক বৃদ্ধা ১০ দিন যাবত বাড়ি ছাড়া। তার অভিযোগ, তার বাড়িসহ জমি তার ছেলের নামে রেজিষ্ট্রি করে না দেয়ায় ছেলে নজরুল ইসলাম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন। জমিরন বেগম বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের একডালা […]

Continue Reading

সখীপুরে খুনের মামলায় মেম্বার গ্রেফতার

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় দেবরের হাতে ভাবি খুনের মামলার অন‍্যতম আসামী ইউপি সদস‍্যেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার ১লা এপ্রিল দিবাগত রাত ৮ টায় ওই মেম্বারকে গ্রেফতার করে থানা আনা হয়। এ তথ‍্য নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম। গ্রেফতার হওয়া ওই আসামী রুহুল আমীন কাকড়াজান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার । […]

Continue Reading

মির্জাপুরে সীমানা বিরোধ নিয়ে দ্বন্দ্ব: বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় হাসান মিয়া ওরফে হাসু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। হাসু মিয়া মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দশ বছর আগে হাসু মিয়ার মেয়ে […]

Continue Reading

সখীপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে কলেজ ছাত্র ছানোয়ার হোসেনের বিরুদ্ধে এক স্কুলছাত্রী (১৫)কে ধর্ষণ করার অভিযোগ দেয়া হয়েছে থানায়। তরুণীটি প্রেমের সম্পর্ক এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের এক পর্যায়ে তার প্রেমিক ছানোয়ার হোসেনকে (১৮) বিয়ের জন্য চাপ দিলে সে তাদের শারিরীক সম্পর্কের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিসহ নানা টালবাহানা শুরু করে। অভিযোগ ওঠেছে স্থানীয়ভাবে বিষয়টি […]

Continue Reading

সখীপুরে প্রতিবন্ধীর ৫টি গরু চুরি

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় এক প্রতিবন্ধীর গোয়াল থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের বংকী ফুটানী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা প্রতিবন্ধী কামরুলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২ টার পরে বাড়ির মূল গেটে তালা লাগিয়ে কামরুল ও তাঁর পরিবারের সবাই সবাই ঘুমিয়ে পড়েন। […]

Continue Reading

কালিহাতীতে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদারের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের অনৈতিক প্রস্তাব ও হেনস্তা করার অভিযোগ ওঠেছে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদারের বিরুদ্ধে। ভাইরাল হওয়া অশ্লীল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার পদত্যাগ ও শাস্তি দাবি […]

Continue Reading

গোপালপুরে জীবিত হয়েছেন ২৭ মৃত, জীবিত হবেন আরো ২০৩ জন!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামারকুমুল্লী গ্রামের জয়গন বেগম (৬৫)। তিনি বৃদ্ধা বিধবা ভাতা উঠাতে গেলে উপজেলা সমাজসেবা অফিস থেকে তাকে জানানো হয়, ভাতা দেওয়া সম্ভব নয়। কারণ তার জাতীয় পরিচয়পত্রে তিনি মৃত। পরে নির্বাচন অফিসে খোঁজখবর নিলে জানতে পারেন হালনাগাদ ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। সেই থেকে এই বিধবা নারীর বিধবা ভাতা […]

Continue Reading

সখীপুরে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ধর্ষণে অন্তঃসত্ত্বা: তিন সন্তানের জনক গ্রেফতার

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ধর্ষণের ৫ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় তিন সন্তানের জনককে গ্রেফতার করেছে থানা পুলিশ । বুধবার বিকেল তিনটায় ওই আসামিকে গ্রফতার করেই আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই ধর্ষক (শিক্ষার্থীর দাদা) হাবিবুর রহমান (৬৫) উপজেলার বৈলারপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান […]

Continue Reading