বাসাইলের কাশিলে একইস্থানে বিএনপির দুই গ্রুপের সম্মেলন: সংঘর্ষে আহত ৫

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার কাশিলে একইস্থানে বিএনপির দুই গ্রুপের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।   শনিবার, ১৮ জানুয়ারি বিকেলে একইস্থানে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের কর্মী সম্মেলনের ঘোষণা দেয়। ফলে দুপুরে উপজেলার কাশিলে ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনার […]

Continue Reading

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি – সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি। ভোট একটি নাগরিক অধিকার। শনিবার, ১৮ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল শহরের আশিকপুর এবং পুরোনো বাসস্ট্যান্ডে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   […]

Continue Reading

টাঙ্গাইল জেনরেল হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ। নিহত ৩৮ বছর বয়সি মো. ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার বট্টবাড়ি গ্রামের প্রয়াত হাসমত আলীর ছেলে। স্থানীয়দের বরাতে ওসি তানভীর আহমেদ বলেন, বিকালে সদর হাসপাতাল ভবনের […]

Continue Reading

টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা দিয়েছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুস সবুর মাস্টারের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে ১৫ জানুয়ারি বুধবার এ সম্মাননা দেয়া হয়। এরপর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা […]

Continue Reading

টাঙ্গাইলে তিনদিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এর আয়োজনে তিনদিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরাম এর আয়োজন করে।   উৎসব উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। স্বাগত […]

Continue Reading

টাঙ্গাইলে যুবলীগ-ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াত নেতাদের তদবির

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক বাবু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইসমাইলকে থানা থেকে ছাড়াতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে আটক মানিক বাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার, ১৪ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও শহর শাখার নেতাকর্মীরা দুজনকে ছাড়িয়ে আনতে সদর থানার […]

Continue Reading

সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে ‌’শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, কাগমারীতে ‌’শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারি তারিখে বেলা ১০ ঘটিকা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব-এর আয়োজন করা হয়।   ২০২৩-২৪ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ-এর […]

Continue Reading

ঘাটাইলে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব চলছে!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় রাতের আঁধারে নির্বিচারে লাল মাটি ও ফসলি জমি কেটে ফেলা হচ্ছে। এতে পাহাড় ও ফসলি জমির পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এই কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন প্রায়ই অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কারাদণ্ড দিলেও থামাছে না অবৈধভাবে মাটি কাটা।   স্থানীয়দের অভিযোগ, ঘাটাইল উপজেলার এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে রয়েছে […]

Continue Reading

ভূঞাপুরে গোপন নিলামে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখে বিক্রি

ভূঞাপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের বালু মহাল থেকে কেনা ব্যবসার উদ্দেশ্যে ভূঞাপুরে এক ব্যক্তির মজুত করা তিনটি স্তূপে রাখা প্রায় ১০ কোটি টাকার আস্তর (প্লাস্টার) বালুকে অবৈধ হিসাবে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সে বালু গোপন নিলামের মাধ্যমে প্রায় ৪৯ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।   […]

Continue Reading

কালিহাতীতে একটি ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে কাঠ দিয়ে পোড়ানোর অপরাধে আমিন ব্রিক্স নামে একটি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন সোমবার দুপুরে উপজেলার ছুনটিয়া গ্রামে আমিন ব্রিক্স নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও […]

Continue Reading