ঘাটাইলে গজারি বনে অবৈধ দুই সিসা কারখানা ধ্বংস

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা ভ্রাম্যমাণ আদালত ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার, ১ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুঁড়িয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।   নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি […]

Continue Reading

টাঙ্গাইলে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের প্রতিবাদে টাঙ্গাইলে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১ জুলাই বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।   গণসংহতি আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা […]

Continue Reading

কালিহাতীতে শাশুড়িকে নিয়ে পালালেন সেবা এনজিও’র মাঠকর্মী

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে উকিল শাশুড়িকে নিয়ে পালিয়েছেন সেবা এনজিও’র এক মাঠকর্মী। এ ঘটনায় ওই কর্মীকে চাকুরী থেকে অব্যাহতি দিয়েছেন এনজিও কর্তৃপক্ষ। মঙ্গলবার, ১ জুলাই উপজেলার এলেঙ্গা পৌর এলাকার চিনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।   জানা‌ যায়, চিনামুড়া গ্রামের মোস্তফা স্থানীয় জামে মসজিদের ইমাম ও নূর এ মদিনা মাদ্রাসার শিক্ষক। প্রায় ১৫ বছর পূর্বে একই পৌরসভার […]

Continue Reading

মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের সাড়ে ৭ একর জমি দখলমুক্ত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিট এলাকার তেলিনা মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়।   অভিযান শেষে দখলমুক্ত জমিতে বন বিভাগ প্রায় চার হাজার শাল, গজারিসহ দেশীয় প্রজাতির গাছের […]

Continue Reading

টাঙ্গাইলে ‘বেহুলার লাচারি’–শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লোক উৎসব ‘বেহুলার লাচারি’–শিল্পীদের সক্ষমতা বাড়াতে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কোর অর্থায়নে গত শুক্রবার টাঙ্গাইলের একটি রিসোর্টে ‘শাওনে ডালা ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ২০২৫’ নামে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ব্রতী, সাধনা, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও এলেঙ্গা রিসোর্ট। কর্মশালাটি পরিচালনা করেন ‘শাওনে ডালা’–গবেষক লাবণ্য সুলতানা।   জানা যায়, প্রতিবছর […]

Continue Reading

টাঙ্গাইলে টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স্র এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন […]

Continue Reading

টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকাণ্ডের পর যৌনকর্মীরা খাবার সঙ্কটে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল যৌনপল্লীতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২২টি ঘর ভস্মীভুত হওয়ার একদিন অতিবাহিত হলেও সরকারি-বেসরকারি কোন সহযোগিতা তারা পায়নি। অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত যৌনকর্মী সালমা, শান্তা, মল্লিকা, সাহারাসহ বেশ কয়েকজন বলেন, ‘মাথার উপর খোলা আসমান, বৃষ্টিতে ভিজেছি। সারারাত মশার কামড় খেয়েছি। ভেজা কাপড় গায়েই শুকিয়েছে। অন্যের করুণায় একবেলা ডালভাত খেয়েছি। কেউ আমাদের খোঁজ নেয়নি। কেউ […]

Continue Reading

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার সুযোগসমূহ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার, ২৯ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল নবগঠিত ‘মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব’। এর মধ্য দিয়েই ক্লাবটির […]

Continue Reading

সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় ঢাকা ফুড এন্ড বেকারিকে অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবারে পোড়া তেল, ক্ষতিকর রং মিশ্রিত পানি, মেয়াদোত্তীর্ণ ঢালডা, ব্যবহারসহ নানা অনিয়মের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার, ২৯ জুন উপজেলার কচুয়া বাজারের পশ্চিম দিকে বহেড়াতৈল রোডে বিকেলের দিকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। […]

Continue Reading

ভূঞাপুরে কেন্দ্রিয় জামে মসজিদের ৩৪ লাখ টাকা ফেরত দিলেন সম্পাদক

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে কেন্দ্রীয় জামে মসজিদের ৩৪ লক্ষ টাকা ফেরত দিলেন কমিটির সাধারণ সম্পাদক। পরীক্ষা নিরীক্ষা করে তার নিকট থাকা ৩৪ লাখ টাকা বাড়ি বিক্রি করে জমা দিতে বাধ্য হলেন সম্পাদক মনোয়ারুল ইসলাম মনো।   মসজিদের দান বাক্সের টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজ পকেটে রেখে দেন সম্পাদক। পরে হিসাব দিতেও গড়িমসি […]

Continue Reading