বাসাইলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে সংবাদ সম্মেলন

বাসাইলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে সংবাদ সম্মেলন

ফিচার বাসাইল

বাসাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাসাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

মঙ্গলবার, ৮ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার জানান, বুধবার, ৯ আগস্ট সকাল সাড়ে ৮ টায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় বাসাইল উপজেলার উপকারভোগীদের মাঝে ১৫টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাসাইল উপজেলায় প্রথম পর্যায়ে ২৬টি, ২য় পর্যায়ে ১২টি, ৩য় পর্যায়ে ৫৭টি, চতুর্থ পর্যায়ে ১৫টিসহ সর্বমোট ১১০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *