টাঙ্গাইল জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ১০ অক্টোবর দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

 

বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ কর্মসূচিতে অতিথিবৃন্দ বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বহুমুখী উপকারিতা তুলে ধরেন। তাঁরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে অধিক হারে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *