টাঙ্গাইলে জেলা প্রশাসনের বাধায় ফুল না দিয়েই চলে গেলেন এনসিপি নেতারা

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার, ৫ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল জেলা এনসিপির নেতৃবৃন্দ ফুল না দিয়েই স্থান ত্যাগ করে চলে যান।

 

এ ব্যাপারে জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল- আমরা শহীদদের সম্মানে সকাল সাড়ে ১০টায় ফুল দিব। কিন্তু পৌনে ১১টার দিকে এনডিসি লাবিবুজ্জামান মুস্তাবীন এসে আমাদের অবগত করেন জেলা প্রশাসন দুপুর ১২টার দিকে শ্রদ্ধা জানাবেন। তারপর আপনারা ফুল দিতে পারবেন। যেখানে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ভোর থেকে শুরু হয়, সেখানে জুলাই নিয়ে তাদের কেন এত গড়িমসি, একটা প্রশ্ন থেকে যায়। আমাদের বাধা দেওয়ার কারণে আমরা চলে যাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং জেলা প্রশাসকের পক্ষে অন্য কারো কোন বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *