টাঙ্গাইলে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্নীতি স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *