ভূঞাপুরে জুলাই শহীদ পলাশের কবর জিয়ারত করলেন এমপি সালাম পিন্টু

দিবস ভূঞাপুর রাজনীতি সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে টাঙ্গাইলের ভূঞাপুরের ফিরোজ তালুকদার পলাশ ১৮ জুলাই নিহত হন। তাঁর রূহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার দুপুরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

ভূঞাপুর উপজেলার ঘাটান্দী গ্রামে চিরনিদ্রায় শায়িত শহিদ শরিফুল তালুকদার পলাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

তিনি শহীদ ফিরোজ তালুকদার পলাশের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. রেজাউল করিম, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান তালুকদার (সেলু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন থানা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, আলিম চকদার, শরিফুল কবির রঞ্জু মণ্ডল, অনির্বাণ দুখু প্রমুখ। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *